• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ফেসবুক মেসেজের ‘সিন’ অপশন থেকে মুক্ত করুন নিজেকে

admin by admin
January 7, 2023
in ফেসবুক থেকে
0

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিন কোটি কোটি ক্ষুদ্র বার্তা বিনিময় হয়। দেখা গেছে এই সব ধারাবাহিক বার্তা বিনিময়ের শুরু কিংবা শেষ বলে কিছু নেই। বরং দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে খণ্ড খণ্ডভাবে চলতে থাকে অনির্দিষ্টকাল থেকে শুরু হওয়া কথোপকথনগুলো।
এতে যারা নিয়মিত ফেসবুক ব্যাবহার করেন তাদের মধ্যে অনেকেই নিজেদের অজান্তে একটি স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়ার স্বীকার হচ্ছেন। কেননা যখনি কোনও বার্তা ফেসবুকের ইনবক্সে ‘সিন’ দেখানো হয়, আমাদের মধ্যে অনেকেই, অপর পক্ষ হতে সঙ্গে সঙ্গে পঠিত বার্তার উত্তর আশা করেন। কিন্তু অধিকাংশ সময়ে আশাহত হওয়ার ফলে ব্যবহারকারীর অবচেতন মনে একটি ধারাবাহিক ক্ষতিকর প্রভাবের সৃষ্টি হয়।
তাই আপনি যদি কোন উটকো ঝামেলা এড়িয়ে যেতে চান অথবা ব্যস্ততার কারণে আপনার প্রিয়জনকে সঙ্গে সঙ্গেই উত্তর দিতে না পারেন এবং সকল ধরনের ভুল বোঝাবুঝি থেকে মুক্ত থাকতে চান; তবে খুব সহজেই নিম্নোক্ত উপায়ের যে কোনও একটির মাধ্যমে ফেসবুকের ‘সিন’ অপশন থেকে মুক্তি লাভ করতে পারবেন।

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য
যারা ডেস্কটপ অথবা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তারা ‘ফেসবুক আনসিন’ নামক এক্সটেনশানটি ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে http://goo.gl/4ogbzg

অন্যান্য ব্রাউজারের জন্য
গুগল ক্রোম ব্যতীত অন্য ব্রাউজার ব্যবহারকারীগণ ডাউনলোড করে নিন ‘এডব্লক প্লাস’ নামক এক্সটেনশানটি এই লিঙ্ক থেকে https://adblockplus.org/en/ । ইন্সটল করা হয়ে গেলে এক্সটেনশানের কাস্টম ফিল্টারে অ্যাড করে দিন নিন্মোক্ত ইউআরএল
‘facebook.com/ajax/mercury/change_read_status.php$xmlhttprequest’

মোবাইলের জন্য যা করতে হবে
অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা প্লে স্টোর অথবা আইটিউনস থেকে ডাউনলোড করে নিন ‘আনরিড’ নামক এই অ্যাপ্লিকেশন। তবে অ্যাপ্লিকেশনটি ব্যবহারের একমাত্র সীমাবদ্ধতা হল ফেসবুকে আসা বার্তার উত্তর দিতে চাইলে আপনাকে নিয়মিত ম্যসেঞ্জারের মাধ্যমেই সেটা করতে হবে। এটার মাধ্যমে কোনও বার্তা শুধু পড়া কিন্তু পাঠানো যায় না।

এই হল আপাত সমাধান যতদিন পর্যন্ত না ফেসবুক কর্তৃপক্ষ ইনবক্সের ‘সিন’ অপশনটি নিয়ন্ত্রণের উদ্যোগ না নেয়। তবে ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ তার ম্যাসেঞ্জার থেকে নীল টিক চিহ্ন নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিয়েছে যেটি ফেসবুকের ‘সিন’ অপশনের মতই কাজ করে থাকে।

Previous Post

শাবানার সিনেমার নায়ক শাকিব খান

Next Post

জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র: প্রধানমন্ত্রী

Next Post

জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.