• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বিপ্লবী বিনোদ বিহারী সড়ক নামকরণের দাবি

admin by admin
January 10, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস
0

বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরীর জন্মদিনে নগরে তাঁর নামে একটি সড়ক ও দৃশ্যমান স্থানে একটি ভাস্কর্য স্থাপনের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নগরের মোমিন রোডে প্রয়াত এই বিপ্লবীর সাবেক বাসভবনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা এ দাবি জানান।

সকালে দ্য চিটাগাং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, চিটাগাং অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক সমরেশ বৈদ্য, কোষাধ্যক্ষ বিবেকানন্দ আচার্য, সমাজসেবক সুভাষ চৌধুরী, শিক্ষক অশোক বিজয় দে প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপিকা রীতা দত্তের নেতৃত্বে সারদা সংঘের উদ্যোগেও প্রয়াত এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা প্রয়াত এই বিপ্লবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দি চিটাগাং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানিয়েছেন, জেএম সেন হল প্রাঙ্গণে প্রয়াত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর একটি আবক্ষ ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কাছে নগরের একটি প্রধান সড়ক প্রয়াত এই বিপ্লবীর নামে নামকরণের জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ১৯১১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে বিভিন্ন কারাগারে। কারাগারে থাকা অবস্থাতেই স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৩০ সালের ১৮-২২ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম যুববিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যে ৪ দিন (স্বাধীন ছিল) ব্রিটিশদের শাসন থেকে মুক্ত ছিল সেই যুববিদ্রোহের অন্যতম বিপ্লবী ছিলেন বিনোদ বিহারী চৌধুরী। সেই যুদ্ধে তিনি কণ্ঠনালিতে গুলিবিদ্ধ হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান। বাংলাদেশের বেসরকারি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত বিনোদ বিহারী চৌধুরী তাঁর জীবদ্দশায় ছাত্র পড়িয়েই জীবন-জীবিকা নির্বাহ করেছেন। ২০১৩ সালের ১০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ-পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশেও সমাজ-রাষ্ট্রের নানা অনিয়ম-অসংগতির বিরুদ্ধে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।

Previous Post

কর্মসূচির নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

১০ ডিসেম্বরকে নিয়েও একটা আতঙ্ক সৃষ্টি করেছিল: প্রধানমন্ত্রী

Next Post

১০ ডিসেম্বরকে নিয়েও একটা আতঙ্ক সৃষ্টি করেছিল: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.