• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আ.লীগ সব সময় ইসলামের খেদমত করে : প্রধানমন্ত্রী

admin by admin
January 16, 2023
in জাতীয়, ফোকাস, লিড
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে। ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে কাউকে বিপথগামী করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আজ সোমবার (১৬ জানুয়ারি) সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মডেল মসজিদগুলো উদ্বোধন করেন।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন। আমরাও বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে ইসলামের খেদমত করে চলেছি।’

মসজিদের ইমামদের প্রতি আহ্বান রেখে শেখ হাসিনা বলেন, ‘ধর্ম নিয়ে কেউ যাতে কাউকে বিভ্রান্ত করতে না পারে ও মানুষের মধ্যে যাতে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি হয় এসব বিষয়ে মসজিদে বয়ানে তুলে ধরেন। খাদ্যে ভেজাল দেওয়া ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম ঠিক মতো পালন করেন সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।’

মসজিদগুলোর বিষয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি জানান, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।

এ ছাড়া থাকবে হজে গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধাও থাকবে।

সচিব জানান, এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে মোট ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Previous Post

বিদ্যুতের দাম বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে

Next Post

রিজার্ভের অর্থ ফেরত আসার সম্ভাবনার দ্বার খুলল

Next Post

রিজার্ভের অর্থ ফেরত আসার সম্ভাবনার দ্বার খুলল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.