• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মানবতাবিরোধী অপরাধ : ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

admin by admin
January 23, 2023
in অপরাধ, জাতীয়, ফোকাস, লিড, সারাদেশ
0

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারকের আদালত এ রায় দেন।

আসামিরা হলেন, নুরুল হক ফকির, নাকিব হোসেন আদিল সরকার, শামসুল হক ফকির, সাইদুর রহমান রতন, মোখলেছুর রহমান মুকুল ও সুলতান মাহমুদ ফকির।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৭১ সালের জুন-জুলাইয়ে ত্রিশাল উপজেলার আহমেদাবাদে এক স্কুলে ক্যাম্প স্থাপন করে রাজাকার বাহিনী। ওই সময়ে বীর মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করতেন কাকচর গ্রামের ইউনুছ আলী। ওই ক্যাম্পে ইউনুছকে আটক করে নিয়ে যান ২০ থেকে ২৫ জন ব্যক্তি। নির্যাতনের পর ১৫ আগস্ট ইউনুছকে গুলি করে হত্যা করা হয়।

এ ছাড়া ওই ক্যাম্পে লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ চালায় রাজাকার বাহিনীর সদস্যরা। এসব অভিযোগে ২০১৭ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত শুরুর পর ৩১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় চার্জগঠন করে বিচার কাজ শুরু করেন। তবে চার্জশিটে আসামির সংখ্যা ছিল ৯ জন।

এর আগে ২০১৫ সালে ময়মনসিংহের বিচারিক আদালতে এ মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন। পরে আদালতের বিচারক আবেদা সুলতানা মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

Previous Post

সরকারের হাতে যাচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষমতা

Next Post

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, দুই শিক্ষার্থীসহ নিহত ৯

Next Post

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, দুই শিক্ষার্থীসহ নিহত ৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.