• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বিএনপির সমাবেশ : রাজপথে সতর্ক আওয়ামী লীগ

admin by admin
January 25, 2023
in ফোকাস, বাংলাদেশ, রাজনীতি, লিড
0

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর আট স্থানে বুধবার (২৫ জানুয়ারি) সমাবেশ করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো।

দলটির নেতারা জানান, কর্মসূচির নামে বিএনপির নেতাকর্মীরা যেন সহিংসতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় রাজপথে থাকছেন তারা।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বলেন, বিকেল ৩টায় বনানী মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই কর্মসূচিতে যোগ দেবেন ওবায়দুল কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিন সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, অতীতের মতো বিএনপি যেন সহিংসতা করে জানমালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতাকর্মীরা প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে।

একইভাবে আলোচনা সভায় অংশ নেওয়ার পাশাপাশি নেতাকর্মীরা সতর্ক থাকবেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এ ছাড়া বিভিন্ন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং কাউন্সিলরসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা মাঠে থাকছেন।

প্রসঙ্গত, বুধবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও দেশব্যাপী জেলা ও মহানগরেও সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান।

বিএনপি ছাড়াও রাজধানীতে সাত স্থানে সমমনা দলগুলো সমাবেশ করবে বলে জানায় জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

Previous Post

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা

Next Post

চালু হলো পল্লবী স্টেশন: পল্লবী টু আগারগাঁও ৭ মিনিটে

Next Post

চালু হলো পল্লবী স্টেশন: পল্লবী টু আগারগাঁও ৭ মিনিটে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.