• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত: কাদের

admin by admin
January 28, 2023
in ফোকাস, রাজনীতি, লিড, সারাদেশ
0

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষাদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। ডাক দিলে নেতা-কর্মীদের চলে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুরির ঐক্যজোট। জগাখিচুরি কর্মসূচি এ দেশে কখনো সফল হবে না।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি শীতবস্ত্র বিতরণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগ পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকব।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি,
স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। এই অশুভ শক্তি নির্বাচন চায় না, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। এদের প্রতিহত করতে হবে।

Previous Post

সকালে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

Next Post

এইচএসসি ও সমমানের ফলাফল ৮ ফেব্রুয়ারি

Next Post

এইচএসসি ও সমমানের ফলাফল ৮ ফেব্রুয়ারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.