• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বিএনপি পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে: কাদের

admin by admin
January 30, 2023
in ফোকাস, বাংলাদেশ, রাজনীতি, লিড
0

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির রাজনীতি ‘ভুলের চোরাবালিতে’ আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি পথ হারিয়ে আজকে পদযাত্রা শুরু করেছে।’

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগকে ‘ভুল রাজনীতি’ আখ্যা দিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তলে তলে তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আবার নাটক করলেন কেন।’

‘ওই হারুন আর রুমিন ফারহানরা তো সংসদে কিছু কথা বলতে পারতো। সেটাও তো বন্ধ হয়ে গেলো। ফখরুল সাহেব আপনাদের রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। পদযাত্রা করে সেই পথ উদ্ধার করা যাবে না।’

এসময় বিএনপি পথ হারিয়ে আজকে পদযাত্রা শুরু করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেন, পায়ের তলায় নাকি আমাদের মাটি নাই। পায়ের তলায় মাটি কার আছে, কার নাই; প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন নির্বাচনে। ফাঁকা মাঠে গোল দিতে চাই না। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, খালি মাঠে খেলবো না। খেলা হবে। নির্বাচনে খেলা হবে।’

সম্প্রতি বাংলাদেশ সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সাথে কোনো বৈঠক না হওয়ায় বা সরকারকে চাপ না দেওয়ায় বিএনপি হতাশ হয়ে পড়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, এবার শুধিতে হইবে ঋণ। ফখরুল সাহেব অনেক আওয়াজ দিয়েছেন। অনেক লম্ফঝম্প হয়েছে, এবার থামুন। ধীরে ফখরুল সাহেব, ধীরে চলুন। নরম তো হয়ে গেছে সুর। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ঘুরে গেছেন। তিনি ঢাকায় এলেন, বিএনপি আশা করে বসে ছিল তাদের সাথে একটা বৈঠক হবে। ডোনাল্ড লু বিএনপি’র পক্ষ নিয়ে সরকারকে চাপ দেবে আগামী নির্বাচনকে সামনে রেখে। কী হলো? কী বার্তা পেলেন? বিএনপির সাথে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসে ছিলেন। নিষেধাজ্ঞা এলো না। আসবেও না। খবরটা বেগতিক। মন খারাপ। হতাশায় ডুবতে ডুবতে বিএনপির নেতা ফখরুল আর মির্জা আব্বাস হাসপাতালে।’

কাদের বলেন, ‘ডোনাল্ড লুর শক্ত বার্তা না পেয়ে দুই নেতা চলে গেলেন এভারকেয়ার হাসপাতালে। পরে দেখে যে ইজ্জত যায়, বাইরে কর্মীদের কানাঘুষা; তারপর একজন একজন করে হাসপাতাল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে আবির্ভূত হলেন। আবারো পালাবার গল্প শোনায় ফখরুল।’

আওয়ামী লীগ কখনো পালায় না এবং মুচলেকা দিয়ে পালানোর গল্পটা বিএনপি নেতাদের মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পালাননি। আমরা পালিয়ে যাইনি।’

এ সময় এক-এগারোর সরকারের সময়ে মির্জা ফখরুলের ভূমিকা কী ছিলো, সেই প্রশ্ন তুলে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ওই কয়েকমাস জরুরি সরকারের ক্ষমতার সময়ে আপনি কোথায় ছিলেন। জেলে গেছেন নাকি বাইরে দালালি করেছেন। তখন আপনার পর্যায়ের নেতা বাইরে থাকতে পারে একমাত্র দালালি করলে।’

এক-এগারোর সরকারের সময়ে কানের চিকিৎসার সময়ে বিদেশ গেলেও জরুরি সরকারের সব ধরনের বাধা উপেক্ষা করে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাননি। এই অ্যাভিনিউতে হাওয়া ভবনের ইঙ্গিতে গ্রেনেড হামলায় তার একটি কানের শ্রবণশক্তি কমে গিয়েছিলো। কানের চিকিৎসা করতে সাময়িক সময়ের জন্য ডাক্তার দেখাতে দেশের বাইরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি লন্ডন থিব্রো বিমানবন্দরে আসেন। এই পল্টন থানায় মামলা দেওয়া হয়েছিল, তিনি যাতে আসতে না পারেন। ফখরুল সাহেব কথাগুলো মন দিয়ে শুনুন। মিথ্যাচার করবেন না। জরুরি সরকারের পক্ষ থেকে সব এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল, শেখ হাসিনা যেন না আসতে পারে। তাকে টিকিট দেওয়া হবে না। তার টিকিট রিফিউজ করা হয়েছে। এয়ারপোর্ট থেকে বার বার বলা হচ্ছে। আপনি ফিরে যান। তিনি বললেন, আমি বসে পড়লাম। আমি আমার দেশে ফিরে যাবো। কত মামলা হবে। জেলে নেবে? ওই জেলকে আমি ভয় পাই না। বঙ্গবন্ধু ভয় পাননি। আমিও পাই না।’

‘ওয়ান ইলেভেনের পালানোর ইতিহাস শুধু আপনাদের। সেটা কাপুরুষের মতো। মুচলেকা দিয়ে আর রাজনীতি করবো না বলে পালিয়ে গেলেন টেমস নদীর পাড়ে লন্ডনে। সেই যে গেলো যুবরাজ, আর তো এলো না ফিরে। সৎ সাহস নাই রাজনীতি করার, জেল-জুলুম সহ্য করার; তাহলে নেতৃত্ব দিচ্ছেন কেন, ফখরুল সাহেব এটা জিজ্ঞেস করেন। বুঝি তো। রিমোট কন্ট্রোলের নেতৃত্বে চলছেন। রিমোট কন্ট্রোলে আর যাই হোক, বাংলাদেশে আন্দোলনে জেতা যাবে না। এখনও বুঝতে পারেননি?’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, উত্তর-দক্ষিণ অমুক-তমুকের আওয়ামী লীগের না, এক বাংলাদেশ আওয়ামী লীগ।

এ সময় মহানগরের দায়িত্বশীল নেতাদের এলাকাভিত্তিক কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কমিটিগুলো দ্রুত পূর্ণাঙ্গ করতে নগরের শীর্ষ দুই নেতাকে নির্দেশ দেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, মহানগরের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, মিসবাউর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন প্রমুখ।

সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ ও সদস্য আনিসুর রহমান সরকার।

Previous Post

চসিক প্রকল্প পরিচালককে মারধর, গ্রেফতার ৪ জন

Next Post

প্ররোচনায় পড়ে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

প্ররোচনায় পড়ে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.