• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

চট্টগ্রামে এক দলিলে তিন খতিয়ান

admin by admin
February 2, 2023
in অপরাধ, চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস
0

কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে এক দলিল দিয়ে তিনটি খতিয়ান তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিচ মামলা দায়ের করেছেন জমি বিক্রেতা ইউসুপ মোহাম্মদের ওয়ারিশরা।

নিজের নামে পৃথক তিনটি খতিয়ান সৃজন হলেও এ বিষয়ে জমি ক্রেতা ইউসুপ চৌধুরী কিছুই জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ২০০৩ সালে সৃজিত খতিয়ান তিনি ভুলবশত করেছেন।

ওই দাগের মালিককে জমি ফেরত দেবেন। এজন্য কিছু খরচ চেয়েছেন জানিয়ে তিনি বলেন, ২০১৩ সালে সৃজিত খতিয়ানের বিষয়ে তিনি অবগত নন।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় ইউসুপ মোহাম্মদ ১৯৮২ সালের ২৫ জানুয়ারি চার গন্ডা জমি বিক্রি করেছিলেন মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ ইউসুপ চৌধুরীর কাছে। ওই দলিল দেখিয়ে ইউসুপ চৌধুরী চার গন্ডার স্থলে তিন দফায় ১২ গন্ডা জমির মালিকানাসহ তিনটি পৃথক খতিয়ান সৃজন করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দালাল সিন্ডিকেট ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে একজনের জমি অন্যজনের নামে খতিয়ান করেন। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) যোগদানের পর এসব দালালের উৎপাত বন্ধ হয়ে যায়।

ইউসুপের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তার পিতা ইউসুপ চৌধুরীর কাছে ৮২ সালে শাহমীরপুর মৌজার ৮৩৭০ দাগে চার গন্ডা জমি বিক্রি করেন। একই দাগে অবশিষ্ট ১০ গন্ডা জমি অন্যজনের কাছে বিক্রি করেন। কিন্তু দলিল মতে ৮৩৭০ দাগে ইউসুপ চৌধুরী ভোগ দখলে থাকলেও ২০০৩ সালে নিজের নামে প্রথম নামজারী করেন একই মৌজার ৮১৪০ দাগে। প্রথম খতিয়ানের তথ্য গোপন করে ২০১৩ সালে আরেকটি নামজারী খতিয়ান সৃজন করেন ৮৩৭০ দাগে। দলিল মতে তিনি ওই দাগেই মূলত চার গন্ডা জমির মালিক হন এবং তাতে তিনি ভোগ দখলে আছেন। কিন্তু এরপরও সবশেষ ২০২১ সালে আগের দুটি খতিয়ানের তথ্য গোপন করে ৭৭১৩ দাগে চার গন্ডা জমির মালিকানা দাবি করে তৃতীয় নামজারী খতিয়ান সৃজন করেন। তিনটি খতিয়ানমূলে ইউসুপ চৌধুরী সম্প্রতি জমির মালিকানা দাবি করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ বিষয়ে ভূমি অফিসে তিনটি নামজারী খতিয়ান বাতিলের জন্য দুই পক্ষ মিচ মামলা দায়ের করেন।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, এক দলিলে তিনগুণ জমি নামজারী করে নিয়ে যাওয়ার বিষয়ে একটি মিচ মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে ৮২ সালের দলিল মতে ক্রেতা ৮৩৭০ দাগে ভোগ দখলে আছেন কি-না তা তদন্ত করা হচ্ছে। তিনি ওই দাগে ভোগ দখলে থাকলে অন্য দুটি খতিয়ান বাতিলযোগ্য হবে। এছাড়া কার আবেদনে অন্য দুটি খতিয়ান সৃজিত হয়েছে, তা তদন্ত করা হবে।

Previous Post

৫ লাখ টাকায় ফয়সালা: আদালতেও রাজু কমিশনারসহ সব আসামি খালাস

Next Post

নানান রকম বৈচিত্র্য পরিপূর্ণ “কুতুবদিয়া দ্বীপ”

Next Post

নানান রকম বৈচিত্র্য পরিপূর্ণ "কুতুবদিয়া দ্বীপ"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.