• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে যুক্ত হচ্ছে ৩ সেবা

admin by admin
February 28, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, লিড
0

রেলওয়ের টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত হচ্ছে। যা বুধবার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধ ও বিনা টিকিটে ভ্রমণকারীদের থেকে সহজে জরিমানাসহ ভাড়া আদায়ের জন্য এ সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেবার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনেই ফেরত দেওয়ার ব্যবস্থা।

‘টিকিট যার, ভ্রমণ তার’ এটি নিশ্চিত করার জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্ম নিবন্ধন সনদ যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীরা অনলাইন অথবা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
যেভাবে নিবন্ধন করতে হবে- পুরোনো নিবন্ধনকারীর ক্ষেত্রে প্রথম ধাপে বর্তমান ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইট অথবা রেলসেবা অ্যাপে সাইন ইন করতে হবে। দ্বিতীয় ধাপে এনআইডি নম্বর ও জন্ম তারিখ লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। যদি একই এনআইডি নম্বর আগে ব্যবহার করা হয়ে থাকে তবে রেজিস্ট্রেশন করা যাবে না।

নতুন নিবন্ধনকারীর ক্ষেত্রে https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেলসেবা অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। সকল তথ্য ঠিক থাকলে ভেরিফাই অপশনে ক্লিক করার পর সহজ থেকে আপনার মোবাইলে একটি চার ডিজিটের পিন পাঠানো হবে। সেই পিন প্রবেশ করালে আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা নাম অটোমেটিক সংযুক্ত হয়ে একটি অ্যাকাউন্ট তৈরি হবে।

অফলাইন-এসএমএসের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি- মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR স্পেস এনআইডি নম্বর স্পেস দিয়ে জন্ম তারিখ (জন্ম সাল-মাস-দিন) লিখে এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসের মাধ্যমে নিবন্ধন সফল না ব্যর্থ হয়েছে তা জানিয়ে দেওয়া হবে।

গত ১৫ ফেব্রুয়ারি রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবির, রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান প্রমুখ।

Previous Post

খালেদা জিয়া রাজনীতি করতে পারেন না: হাছান মাহমুদ

Next Post

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এরপর অন্যকিছু: ফখরুল

Next Post

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এরপর অন্যকিছু: ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.