• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

admin by admin
March 16, 2023
in অপরাধ, ফোকাস, লিড, সারাদেশ
0

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার।

দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন, এশিয়ান টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদ হোসেন খান ও দৈনিক এশিয়ান এইজের মাদারীপুর প্রতিনিধি আজিজ মুনশিকে মামলায় আসামি করা হয়েছে। আদালতের বিচারক মামুনুর রশিদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ মার্চ দৈনিক সমকালে ‘ধর্ষণের অভিযোগ ৪ লাখ টাকায় রফা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইনে এই সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদের জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার এই সালিশ মীমাংসা করে দিয়েছে বলে সংবাদের উল্লেখ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানায় ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার।

এ সময় বাবুল আক্তার জানান, ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের একটি প্রেমঘটিত বিষয় নিয়ে সালিশ বৈঠকের সিদ্ধান্তকে কেন্দ্র করে গত ৯ মার্চ চাঁদা দাবি করে না পেয়ে মনগড়া সংবাদ প্রকাশ করে ওই তিন সাংবাদিক। এতে তার মানহানি হয়েছে বলেও দাবি করেন।

এদিকে, ওই তিন সাংবাদিকের দাবি, উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করতে বাবুল আক্তার তাদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে এই মামলা প্রত্যাহারের দাবি জানায়।

তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ায় আইনজীবী সমিতির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর প্রেসক্লাবসহ জেলার তিনটি সাংবাদিক সংগঠন। মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান বলেন, সাংবাদিকরা তাদের সংবাদের সত্যতা নিশ্চিত করেই সংবাদ প্রকাশ করেছে। এখানে ওই আইনজীবীর (বাবুল আক্তার) স্বার্থে আঘাত লাগায় তারা তাদের অপরাধ ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মামলা করেছেন। এই মামলার কোনও ভিত্তি নেই। মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Previous Post

৩ জুনের মধ্যে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির

Next Post

অক্সিজেন কারখানার পরিচালকের কোমরে দড়ি বাঁধায় এসআই ক্লোজড

Next Post

অক্সিজেন কারখানার পরিচালকের কোমরে দড়ি বাঁধায় এসআই ক্লোজড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.