• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচনে বিএনপি যাবে না-আমির খসরু

admin by admin
April 3, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, রাজনীতি, লিড
0

চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,ইভিএম বা ব্যালট বিষয় নয়, বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোট চুরি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচনে জনগণ বা বিএনপি যাবেনা। ইভিএম হল না ব্যালটে হল এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই।

তিনি আরো বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক সংবাদ পরিবেশন করা, আর সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে সরকার সাংবাদিকদের মামলা দিচ্ছে, গ্রেফতার করছে একটা ভয়বৃত্তির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। সাংবাদিকদের সাহসিকতা দেখাতে হবে। তিনি বলেন,

তারা আবার একতরফা নির্বাচন করতে চাই কিন্তু এ দেশের জনগণের তাদের এই সুযোগ দিবে না ।

জনাব খসরু, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং গ্রেফতারকৃত প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবি জানান।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন,এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা থেকে বিদায় নিবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে মানুষ অর্ধাহারে অনাহারে কষ্টের মধ্যে রয়েছে।

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনের দিকে এগিয়ে যেতেই হবে।তাই বিএনপির আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।তাই একদফার আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং দেশনায়েক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে।

এস এম ফজলুল হক বলেন অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে যোগদান করতে হবে। বিশেষ অতিথি মাহবুবের রহমান শামীম বলেন, রমজানের পরে এই সরকারের পতনের জন্য ১ দফার আন্দোলন শুরু হবে। ,ব্যারিষ্টার মীর হেলাল, বলেন,এই সরকারকে পরাজয় স্বীকার করে বিদায় নিতে হবেই। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য তারিকুল আলম তেনজিন,উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান,এড নাজিম উদ্দিন,এড আবদুস সাত্তার, আব্দুল আজিজ,ড খুরশিদ জামিল,ড জসিম উদ্দিন,এড মফিজুল হক ভূঁইয়া,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন,নুরুল আমিন, নূর মোহাম্মদ,নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর,কাজী সালাউদ্দিন, জেলা কমিটির সদস্য কর্নেল আজিম উল্লাহ বাহার,এডঃ আবু তাহের,আব্দুল আউয়াল চৌধুরী,আজম খাঁন, ডা: খুরশিদ জামিল চৌধুরী,অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,সেলিম চেয়ারম্যান , অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,আবু আহমেদ হাসনাত,শাহীদুল ইসলাম চৌধুরী, , আনোয়ার হোসেন,জাকির হোসেন,আবু জাফর চৌধুরী,আহসানুল কবির তালুকদার রিপন ,দিদারুল আলম মিয়াজী ,আজমত আলী বাহাদুর,আলমগীর ঠাকুর,ডা: রফিকুল আলম, শামসুল আলম আজাদ চৌধুরী,গাজী নিজাম উদ্দিন মহিউদ্দিন খান,জাহিদুল ইসলাম, কাজী মোঃ মহিউদ্দিন, জহির আজম, মোবারক হোসেন কাঞ্চন, মোঃ এজাহার মিয়া, ইফতেখার উদ্দিন খান,হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দিন সেলিম, মোরসালিন,এস এম মুরাদ চৌধুরী,এইচ এম নুরুল হুদা,মনিরুল আলম জনি, মোঃ ইউসুফ ,কে আলম,আশরাফ উল্লাহ,নার্গিস আক্তার,জাহেদুল আফসার জুয়েল,বদিউল আলম, বদরুলপ্রমুখ বক্তব্য রাখেন।

Previous Post

আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ নিষিদ্ধ

Next Post

দুই বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ‘আমূল পরিবর্তনের’ পরিকল্পনা

Next Post

দুই বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ‘আমূল পরিবর্তনের’ পরিকল্পনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.