• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

জ্বলছে বঙ্গবাজার, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

admin by admin
April 4, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, লিড
0

জ্বলছে বঙ্গবাজার, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

ভোর ৬টার দিকে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজারে। বেলা ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম। পুলিশ ও র‌্যাব আশপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে।

বঙ্গবাজারের চারটি মার্কেটেই আগুন জ্বলছে। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। নানা রকম কাপড় থাকায় আগুনের তীব্রতা বাড়ছে।

বঙ্গবাজার মার্কেট ছাড়াও রাস্তার উল্টো পাশে একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে।

বঙ্গবাজারে আগুনের তীব্রতার কারণে সড়কে রাখা ফায়ার সার্ভিসের গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে পাইপ সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।

ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকার হয়ে গেছে। দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরাও দূর থেকে পানি দিচ্ছেন। আগুন যেন আশপাশের বহুতল ভবনগুলোতে ছড়াতে না পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে আগুন নেভাতে পানির সংকট তৈরি হয়েছে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ারের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে ১১টি দমকলের সাহায্যে পুকুর থেকে পানি নিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরআবাসিক হল ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
ঢাকা বিশ্ববিদ্যালয়েরআবাসিক হল ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
এছাড়া মাইকে স্থানীয়দের ফায়ার সার্ভিসের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সাহায্য করার কথা কিছুক্ষণ পর পর মাইকে বলা হচ্ছে।

একাধিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালবেলা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই দ্রুত ছুটে আসেন তারা। তবে আগুনের তীব্রতার কারণে কেউ মার্কেটের ভেতর ঢুকতে পারেনি। সামনে দাঁড়িয়ে থেকে নিজেদের সম্পদ ছাই হয়ে যেতে দেখেছেন তারা।
ফায়ার সার্ভিস কর্মীরা বলছে, আশপাশের বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ রাখা হয়েছে। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য ফায়ার সার্ভিসের লেডার গাড়ি নিয়ে আসা হয়েছে। এটি দিয়ে উপর থেকে পানি নিক্ষেপ করা সম্ভব হবে। এই লেডার দিয়ে পানি নিক্ষেপ করা হচ্ছে। আর ধোয়ার কারণে কিছুটা কাজ করতে সমস্যা হচ্ছে।

Previous Post

দুই বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ‘আমূল পরিবর্তনের’ পরিকল্পনা

Next Post

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা করছি : বাণিজ্যমন্ত্রী

Next Post

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা করছি : বাণিজ্যমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.