• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ডিএনসিসির হিট অফিসার বুশরা করোনা আক্রান্ত

admin by admin
May 5, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, স্বাস্থ্য
0

ডিএনসিসির হিট অফিসার বুশরা করোনা আক্রান্ত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে ওনার কাশি ও দুর্বলতা আছে। ডিএনসিস মেয়র আতিকুল ইসলাম বুশরা আফরিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে নিজেদের অর্থে চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে।

একইভাবে ঢাকা উত্তর সিটিতে তারা বুশরা আফরিনকে চিফ হিট অফিসার নিয়োগ করেছে। ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পাওয়া বুশরা আফরিন মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তিনি বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার। এশিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করা দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। গত মাসে তাপপ্রবাহের সময় ঢাকায় তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে, যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

Previous Post

বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা

Next Post

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ৫

Next Post

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.