• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

চট্টগ্রামে দালালদের প্রশ্রয় না দেয়ার জের: অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে বিআরটিএ এর বিরুদ্ধে অপপ্রচার

admin by admin
May 6, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, সারাদেশ
0

নিজস্ব প্রতিবেদক:
অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে চট্টগ্রাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিরুদ্ধে অপ্রপ্রচারে নেমেছে একটি চক্র। চক্রটি অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিআরটিএ’র বিরুদ্ধে নানা জায়গায় প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র সব কার্যক্রমে গতি এসেছে। বিভিন্ন সেবা করা হয়েছে ডিজিটিলাইজড। ফলে সেবগ্রহিতা কোন ধরণের হয়রানি ছাড়াই পাচ্ছেন কাঙ্খিত সেবা। সেবা ডিজিটিলাইজড হওয়ায় দালালদের ‘ভাত’ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে এক শ্রেণির সিন্ডিকেট সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। বিষয়টি সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থাতে জানানো হয়েছে। চট্টগ্রামের বিআরটিএ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সচিব এবিএমআমিন উল্লাহ নূরী, ও বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদের মজুমদারের সার্বিক সহযোগীতায় বিভিন্ন সেবা কার্যক্রমে গতিশীলতা এসেছে। ফলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ, মোটর যান মালিক, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং পেশাজীবী মানুষসহ বিআরটিএর অংশীজনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে বিআরটিএ সেবা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। বিশেষ করে করোনা কালীন সময়ে বিএরটিএ’র কার্যক্রম ছিল চোখে পড়ার মত। বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝু^ঁকি নিয়ে ট্যাক্স শনাক্তকরণ নম্বর সনদ আপডেটসহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। করোনায় বিআরটিএ’ র কাযক্রম সচল রাখতে গিয়ে সেলিম রেজা নামে এক কর্মকর্তার প্রাণ দিতে হয়েছে। সরকারের রাজস্ব আদায়ে গতিশীলতা এসেছে কয়েকগুণ। এছাড়াও বিভিন্ন সময় চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়কারী গণপরিবহণের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বিআরটিএ’তে দালালের উৎপাত ছাড়াই খুব সহজেই সব সেবা খুশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সরকারী প্রতিষ্ঠান বিআরটিএর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অনৈতিক সুবিধা নিতে অনিবন্ধিত সংগঠন থ্রি-হুইলার অটোটেম্পো মালিক চালক আন্দোলন কমিটির ব্যানারে। তারা সড়কে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ রেজি নম্বর- চট্ট -১৪৬৯ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনসহ আরও কয়েকজনের একটি সিন্ডিকেট।
গত বছরের ২৩শে জুলাই চট্টগ্রাম অটোরিকশা – অটোটেম্পো শ্রমিক লীগ রেজি. নং- চট্ট -১৪৬৯ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে একই সংগঠনের তিন নেতা সাবেক সভাপতি উজ্জল বিশ্বাস,বর্তমান কমিটির মো. ইলিয়াস, অর্থ সম্পাদক মো. ইউসুফ চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-(সিএমপি) দুর্নীতি দমন কমিশন কমিশন- (দুদক), চট্টগ্রাম বিআরটিএসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়-
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন এর বিরুদ্ধে উক্ত নেতারা অভিযোগ করেন, শ্রমিক স্বার্থ বিরোধী গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সাধারণ শ্রমিকদের ব্যবহার করে স্বনামে বেনামে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নামে-বেনামে অভিযোগ দিয়ে কতিপয় সাংবাদিকদের ব্যবহার করে অনৈতিক ফায়দা নিয়ে সড়ক পরিবহণে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
বিআরটিএ কার্যালয়ে দালালী করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে-‘সিএনজি ফোর স্ট্রোক থ্রি হুইলার নীতিমালা’ লঙ্ঘন করে ১৩ হাজারের অধিক সিএনজি নিবন্ধন দেয়া হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভুয়া। প্রকৃত তথ্য হচ্ছে- ১৩০০০ সিএনজির মধ্যে স্ক্র্যাপ করা হয়েছে ১২৮৪৮, নিবন্ধন নিয়েছে ১২৮৪৬টি। একইভাবে গাড়ি নিবন্ধন স্যাফটয়ার ভিত্তিক বা ডিজিটাল হওয়াতে এখানে অনুমোদনের বেশি সিএনজি নিবন্ধন দেয়ার কোন সুযোগ নেই।
২০০১ সাল থেকে চট্টগ্রম মহানগরীতে ১৩ হাজার, ঢাকা মহানগরীতে ১৩ হাজার মোট ২৬ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধন দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এই সব সিএনজি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর। পরে মালিক ও চালকদের দাবির মুখে তিন দফায় অটোরিকশাগুলোর মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হয়। যে কারণে পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিস্থাপন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, নজরুল ইসলাম খোকন আমাদের সংগঠনের কেউ নন। সে মূলত অবৈধ সংগঠনের ব্যানারে সিএনজি অটোরিক্সা চোরাই সিন্ডিকেটের সক্রিয় সদস্য। আমাদের সংগঠনের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। খোকনের নানা অপকর্মের কারণে ২০১৬ সাল থেকে ওই সংগঠন ত্যাগ করেছি। সে চট্টগ্রাম বিআরটিএ ও ট্রাফিক পুলিশ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এখন অপপ্রচার চালাচ্ছে। অথচ সে যে সংগঠনের পরিচয় দিচ্ছে ওই
সংগঠনের নির্বাচন, বার্ষিক হিসাব দাখিল, সদস্য হলনাগাদ, গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের মাধ্যমে সংগঠনকে লিমিটেড কোম্পানি রূপান্তর করেছে। এসবের বিরুদ্ধে নিবন্ধন কর্তৃপক্ষ শ্রম দপ্তরের পরিচালক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। এমনকি আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট হয়রানিমূলক মামলা করেছে সে। এক কথায় তার অনৈতিক কর্মকান্ডের প্রশ্রয় না দিলেও অভিযোগ আর মামলা দেয়া তার একমাত্র পেশা ও নেশায় পরিণত হয়েছে।
চট্টগ্রাম বিভাগ বিআরটিএ’র পরিচালক শফিকুজ্জামান ভুঁঞা জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাউকে অপপ্রচার করতে সুযোগ দেয়া হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।

Previous Post

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ৫

Next Post

মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

Next Post

মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.