• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

admin by admin
May 6, 2023
in জাতীয়, ফোকাস, লিড, স্বাস্থ্য
0

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৫ মে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত নম্বর জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দ, কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীদের একটি সরকারি ডেন্টাল কলেজ ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।

আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থীকে প্রয়োজনীয় প্রমাণপত্র দিতে হবে। প্রমাণপত্র দিতে ব্যর্থ হলে ভর্তি বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের ওপর বিধিসম্মত যেকোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানী পাঁচটি কেন্দ্রসহ দেশের ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৩৭ হাজার শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। সে অনুযায়ী এবার প্রতি আসনে লড়েন ৬৮ জন।

সরকারি-বেসরকারি মিলে মোট আসন এক হাজার ৯৫০টি। এর মধ্যে সরকারি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট আসন ৫৪৫টি। এর বাইরে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন ১ হাজার ৪০৫টি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) ডা. এ এফ এম শহীদুর রহমান বলেন, রেজাল্ট অটোমেশনের মাধ্যমে দেয়া হচ্ছে। আগামীকাল ফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আজই দেয়া হলো।

Previous Post

বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু ও বেড়েছে শনাক্ত

Next Post

শিল্পরত্ন গাওহার সিরাজ জামিলের সহযোগিতায় দোকান দিলেন অসহায় জালাল আবেদিন

Next Post

শিল্পরত্ন গাওহার সিরাজ জামিলের সহযোগিতায় দোকান দিলেন অসহায় জালাল আবেদিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.