• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে

admin by admin
May 10, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, লিড
0

ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে।

চলতি সপ্তাহেই ঘূর্ণিঝঢ়ে রূপ নিতে পারে ‘মোখা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারপরই তা ঘূর্ণিঝড়ে রূপ নিবে।

‘মোখা’ তৈরি হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যেই ঘূর্ণিঝড়ের চেহারা ধারণ করতে পারে নিম্নচাপ। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ওই সময় ‘মোখা’র বেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

বৃহস্পতিবার (১১ মে) ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। শুক্রবার ও শনিবার ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড় ঠিক কবে এবং কোথায় আছড়ে পড়বে, এই নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া ভবন। আবহাওয়ার বিভিন্ন পদ্ধতি (মডেল) অনুযায়ী জানা গেছে, সপ্তাহান্তেই আছড়ে পড়তে পারে ঝড়।

আবহাওয়া দপ্তর আরও জানায়, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তারপর বৃহস্পতিবার উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এরপরই ‘মোখা’র পথ বদল হতে পারে। বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে।

‘মোখা’র প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আরও বৃষ্টি বাড়বে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার।

সূত্র: আনন্দবাজার

Previous Post

চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

Next Post

চট্টগ্রামে পুরুষ শূন্য ঘরের মালামাল লুট, নারীদের শ্লীলতাহানীর অভিযোগ

Next Post

চট্টগ্রামে পুরুষ শূন্য ঘরের মালামাল লুট, নারীদের শ্লীলতাহানীর অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.