• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে দমকা হাওয়া বেড়েছে

admin by admin
May 14, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, লিড
0

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস। রোববার (১৪ মে) সকাল থেকে আগের চেয়ে সেন্টমার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

আজ সকাল পৌনে ১১টায় সেন্টমার্টিনের পশ্চিম পাশের গ্রাম ও বাড়িঘরগুলোতে বাতাসের ধাক্কা লাগছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘আগের চেয়ে বাতাস একটু বেড়ে গেছে। ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হলেও এখন একটু বৃষ্টি কমেছে। তবে মাঝে মাঝে বাতাসের ধাক্কা রয়েছে। এছাড়াও জোয়ারের পানিও বেড়ে সাগর উত্তাল রয়েছে।’

কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত প্রধান আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, ‘সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বর্তমানে বাতাসের গতিবেগ ৬০ থেকে ৬৫ কিলোমিটার। রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দ্বীপবাসীকে সতর্ক ও সচেতন থাকতে বলা হয়েছে।’

দ্বীপের স্থানীয় বাসিন্দা জসিম মাহমুদ বলেন, ‘রাত থেকে বৃষ্টি ছিল, তবে বাতাসের গতি তখন কম থাকলেও রোববার সকাল থেকে বাতাসের বেগ বেড়েছে। দ্বীপের লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর এখানে বিভিন্ন বাহিনী জনসচেতনতায় কাজ করছে।’

সেন্টমার্টিনের সরকারিসহ ৩৭টি স্থাপনাকে আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা তুলনামূলকভাবে সেন্টমার্টিনের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। নেভি, কোস্টগার্ড, পুলিশসহ সেন্টমার্টিনে ৩৭টি সরকারি স্থাপনা রয়েছে। তাই সেখানে সরকারি স্থাপনাগুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য বলা হয়েছে।’

Previous Post

দ্রুত এগিয়ে উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে ‘মোখা’

Next Post

আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা

Next Post

আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.