• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, কক্সবাজারে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

admin by admin
May 14, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, জাতীয়, ফোকাস, লিড, সারাদেশ
0

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ার পর পরই আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। কক্সবাজারে ২ লাখ ৫০ হাজার আশ্রিত মানুষের মধ্য থেকে সাড়ে ১২ হাজার ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।

রোববার (১৪ মে) রাত ৮টায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উবায়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে কিছু কেন্দ্র ত্যাগ করেছেন। প্রায় আড়াই লাখ আশ্রিতের মধ্যে বর্তমানে রয়েছে ২ লাখ ৩৭ হাজার ২৪৮ জন। লোকজন নিজ ইচ্ছেতে আশ্রয়কেন্দ্র ত্যাগ করছেন।’

শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা আলী আজগর পরিবারের ১১ সদস্য ও ৫টি ছাগল নিয়ে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ছিলেন গতকাল রাত থেকে। তিনিও আজ বাড়ি ফিরেছেন।

আলী আজগর বলেন, ‘পরিবারের ১১ জন মানুষ নিয়ে স্কুলে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ছে, তাই ঘূর্ণিঝড়ের প্রভাব কমায় স্বেচ্ছায় বাড়ি ফিরছি। আমাদের মতো অনেকেই নিজ নিজ বাড়ির দিকে রওনা দিয়েছেন।’

আশ্রয়কেন্দ্রে থাকা আলমগীর হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে গেছে জেনে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ি চলে যাবো। কারণ বাড়িতে আমাদের অনেক মূল্যবান জিনিসপত্র ফেলে আশ্রয়কেন্দ্রে এসেছি। সেগুলো চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছি। তাই পরিবারের সকলকে নিয়ে বাড়ি ফিরছি।’

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও আমরা আশ্রয়ে থাকা মানুষগুলোকে বাড়ি যেতে বলছি না। বৃষ্টি আর জোয়ার কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’

  • কক্সবাজার জেলায় ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত
  • ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে ১০ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত এবং ২ হাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

    রোববার (১৪ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে কক্সবাজার লাবণী পয়েন্টে সমুদ্র সৈকত পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।
    জেলা প্রশাসক বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্টমার্টিনে। বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বেশি হওয়ায় এ জেলায় প্রায় ১২ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টমার্টিনে ১ হাজার ২০০ বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    Previous Post

    ‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে

    Next Post

    ‘মিঞা ভাই’ খ‍্যাত নায়ক ফারুক মারা গেছেন

    Next Post

    ‘মিঞা ভাই’ খ‍্যাত নায়ক ফারুক মারা গেছেন

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent Posts

    • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
    • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
    • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
    • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
    • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

    Recent Comments

    1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
    2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
    3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
    4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
    5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

    Archives

    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • October 2022
    • September 2022
    • August 2022
    • July 2022
    • June 2022
    • May 2022

    Categories

    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • চট্টগ্রাম প্রতিদিন
    • চাকুরি
    • জাতীয়
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ফেসবুক থেকে
    • ফোকাস
    • বাংলাদেশ
    • বিনোদন
    • বিশেষ সংবাদ
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড
    • শিক্ষা
    • সারাদেশ
    • স্বাস্থ্য

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.