• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

জাতিসংঘে কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি দেশের জন্য গর্বের : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

admin by admin
May 17, 2023
in জাতীয়, ফোকাস, লিড, স্বাস্থ্য
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘আমাদের কমিউনিটি ক্লিনিক নিয়ে জাতিসংঘে স্বাস্থ্যবিষয়ক একটি রেজুলেশন হয়েছে। এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ধারণার একটি চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়েছে।’

আজ বুধবার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্য সচিব এসব কথা বলেন। বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য নিয়ে জাতিসংঘে পাস হওয়া এক রেজুলেশনে কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘একটা আনন্দের সংবাদ দিতে চাই। সবাই জেনে আনন্দিত হবেন যে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্ভাবনী মডেল কমিউনিটি ক্লিনিক নিয়ে জাতিসংঘ কর্তৃক স্বাস্থ্যবিষয়ক একটি রেজুলেশন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ধারণার একটা চূড়ান্ত স্বীকৃতি প্রদান হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল এই রেজুলেশনের মাধ্যমে। প্রধানমন্ত্রীর উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি।’

প্রধনামন্ত্রীর মূখ্য সচিব বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে বড় উদাহরণ। এখানে জমি জনগণ দিচ্ছে, ভবন নির্মাণ করে দিচ্ছে সরকার, সেবাদানে স্বাস্থ্যসেবাকর্মী সেটি সরকার দিচ্ছে। ওষুধ, যন্ত্রপাতিসহ সকল উপকরণ সরকার দিচ্ছে।’

বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নতির পেছনে কমিউনিটি ক্লিনিকের অনেক অবদান রয়েছে জানিয়ে তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নতি, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়া বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টিশীলতার তৈরি হয়েছে সেগুলো সবই কিন্তু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই শুরু।’

Previous Post

বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত

Next Post

১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

Next Post

১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.