• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রোববার অস্ত্রসহ আত্মসমর্পণ করছেন ৩ শতাধিক চরমপন্থী

admin by admin
May 20, 2023
in জাতীয়, ফোকাস, লিড, সারাদেশ
0

সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের তিন শতাধিক চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করছেন।

রোববার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন তারা।

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২’র সদর দপ্তরে বেলা সাড়ে ১১টায় এ আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাব সূত্র জানায়, রোববার উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৮ জেলার ৩২৩ জন চরমপন্থী ২ শতাধিক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন।

এর মধ্যে পাবনা ১৮০, সিরাজগঞ্জে ১১, টাঙ্গাইল ৭৪, রাজবাড়ী ৫৪, মেহেরপুর ২, কুষ্টিয়া ও বগুড়ায় ১ জন করে চরমপন্থী রয়েছেন।
র‌্যাব-১২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় র‌্যাবের উদ্যোগ তিন শতাধিক চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করবে এবং ২ শতাধিক অস্ত্র জমা দেবে।

ফলে ওই অঞ্চলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে।
তিনি বলেন, খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতীত ছোটখাটো অপরাধগুলো সাধারণ ক্ষমার আওতায় আসবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের যাতে মূল ধারায় ফিরিয়ে আনা হয় এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুশিক্ষায় পেয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেদিকে বিবেচনা রেখে সার্বিকভাবে সহযোগিতা করি।

Previous Post

এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

Next Post

৪১৫ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজফ্লাইট

Next Post

৪১৫ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজফ্লাইট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.