• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

গাওহার সিরাজ জামিলসহ সিআইপি হলেন চট্টগ্রামের ১৭ ব্যবসায়ী

admin by admin
May 28, 2023
in অর্থনীতি, চট্টগ্রাম প্রতিদিন
0

দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪০ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করেছে সরকার। ফোর এইচ ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল ও ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের চেয়ারম্যান মিস সাহারা চৌধুরীসহ চট্টগ্রামের ১৭ ব্যবসায়ী রয়েছেন।

নির্বাচিত ১৭ সিআইপি হলেন- হিমায়িত খাদ্য ক্যাটাগরিতে চান্দগাঁও মোহরা বাহির সিগন্যাল এলাকার প্যাসিফিক সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত, নীটওয়্যার (একক) ক্যাটাগরিতে ডবলমুরিং এলাকার ফোর এইচ ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে নাসিরাবাদ শিল্প এলাকার কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে জুবিলি রোডের ক্লিফটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে বায়েজিদ কুলগাঁও জালালাবাদের রিজী গ্রুপের চেয়ারম্যান মির্জা মো. জামশেদ আলী, টেক্সটাইল (ফেব্রিক্স) একক ক্যাটাগরিতে পটিয়ার কালারপুল এলাকার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের চেয়ারম্যান মিস সাহারা চৌধুরী।

বিবিধ (একক) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন কালুরঘাট বিসিক শিল্প এলাকার সানজি টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, পাহাড়তলী সাগরিকা রোড বিসিক শিল্প এলাকার মেরিন সেফটি সিস্টেমের ব্যবস্থাপনা অংশীদার কামাল উদ্দিন আহমেদ, সদরঘাট রোডের বিএসআরএম স্টিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, পাহাড়তলী সরাইপাড়া সাগরিকা রোডের মনির ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, পাহাড়তলী ডি.টি রোডের মেসার্স এন আর ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. নুর উদ্দিন, সীতাকুণ্ডের ভাটিয়ারীর নিয়ালকো এলয়েস লিমিটেডের চেয়ারম্যান গাজী মোকাররম আলী চৌধুরী।

ইপিজেডভুক্ত সি (একক) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন সিইপিজেড আর এম ইন্টারলাইনিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজহারুল হক, সিইপিজেড ইউনিটি এক্সেসরিজ (প্রা.) লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন, সিইপিজেড ইউনিটি স্টাইল অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান অহীদ সিরাজ চৌধুরী, সিইপিজেড প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

অন্যদিকে সিআইপি ট্রেডে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং পরিচালক মোহাম্মদ নুরুন নেওয়াজ।

Previous Post

আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী

Next Post

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির

Next Post

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.