• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ঝামেলা ছাড়াই স্ক্রাপকরণ শেষ: রিপ্লেসমেন্ট সিএনজি দেয়ার দাবি

admin by admin
June 8, 2023
in চট্টগ্রাম প্রতিদিন
0

পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে ইতোমধ্যে চট্টগ্রামে ঢাকায় নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশা স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়েছে। স্ক্র্যাপকরণ করা সিএসজি চালিত অটোরিক্সার মধ্যে ১৫১টি দ্রুত সময়ের মধ্যে নতুন রিপ্লেসমেন্ট সিএনজি দেয়ার দাবি জানিয়েছেন সিএনজি মালিকরা।

বিআরটিএ’র কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৩ মে পত্রিকায় প্রজ্ঞাপন দেয়া হয়। এতে বলা হয় ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে তৈরিকৃত সিএনজি চালিত অটোরিক্সা স্ক্র্যাপকরণ করা হবে। ফলে সিএনজি মালিকরা এসব মেয়াদোত্তীর্ণ সিএনজি স্ক্র্যাপকরণের জন্য বিআরটিএ’ কার্যালয়ে তালিকাভুক্ত করেন। গত ৪-৫ বছর ধরে এসব সিএনজি চালিত অটোরিক্সাগুলো মালিকরা চিন্তিত ছিলেন। এসব সিএনজিগুলো স্ক্র্যাপকরণের কারণে এখন তারা রিপ্লেসমেন্ট নম্বর দিয়ে নতুন সিএনজি চালিত অটোরিকশা নিতে পারবেন। ফলে মালিকদের পরিবারে নতুন আয়ের পথ উম্মুক্ত হয়েছে।

জানা গেছে, ২০০১ সাল থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধন দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সব সিএনজি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর। পরে মালিক ও চালকদের দাবির মুখে তিন দফায় অটোরিকশাগুলোর মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হয়। যে কারণে পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে ঢাকায় নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশা ইতোমধ্যে স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়।

সিএনজি চালিত অটোরিক্সা স্ক্র্যাপকরণ করতে পেরে খুশি ফয়সল মাহমুদ। তিনি বলেন, অনেকে আশঙ্কা করেছিলেন এসব সিএনজি চালিত অটোরিক্সা স্ক্র্যাপকরল করতে ঝামেলাই পড়তে পারে। কিন্তু কোন ঝামেলা ছাড়াই সিএনজি অটোরিক্সাগুলো স্ক্র্যাপকরণ করা হয়। দালালের ব্যাপারে বিআরটিএ এর কর্মকর্তারা ছিলেন কঠোর।

রিপ্লেসেমন্টে সিএনজি দেয়ার দাবি জানিয়ে সাইফুল ইসলাম শুভ জানান, দালাল ছাড়াই আমার দুইটি সিএনজি চালিত অটোরিক্সা স্ক্র্যাপকরণ করেছি। এখন আমাদের দাবি ওইসব স্ক্র্যাপকরণ সিএনজি যেন দ্রুত রিপ্লেসেমন্টে সিএনজি দেয়া হয়। যাতে আমাদের আয়ের পথ উম্মুক্ত হয়।

চট্টগ্রাম বিভাগের বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জি) তৌহিদুল হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সিএনজি চালিত অটোরিক্সাগুলো স্ক্র্যাপকরণ করা হয়েছে। দালালমুক্তভাবে সিএনজি মালিকদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর।

Previous Post

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন

Next Post

প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

Next Post

প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.