• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

কক্সবাজারের মেয়র আওয়ামী লীগের মাহবুব

admin by admin
June 12, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, লিড, সারাদেশ
0

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার মোট ৪৩টি ভোটকেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৪ হাজার ২৪৪ ভোট।

ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলের নির্বাচন সমন্বয় কেন্দ্রে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন। কোনো প্রকার অভিযোগ, উত্তেজনা, অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঘোষিত ফলাফলে সংরক্ষিত ৪টি নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১, ২, ৩ নম্বর ওয়ার্ড থেকে শাহেনা আকতার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড থেকে ইয়াসমিন আকতার, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড থেকে জাহেদা আকতার ও ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ড থেকে নাছিমা আকতার বকুল। এরা ৪ জনই বর্তমান নারী কাউন্সিলর। ১২টি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডের এহসান হক, ৫ নম্বর ওয়ার্ডের শাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডের ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের রাজবিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ মাঝু, ১২ নম্বর ওয়ার্ডের এমএ মঞ্জুর। এর মধ্যে ৩ নম্বর, ৪ নম্বর, ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিতরা ছাড়া নতুন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৫ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‌্যাব টিম ও ১২০০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। আর ৪৩টি কেন্দ্রে ২৪৫টি কক্ষে ভোটগ্রহণ হয়। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল।

Previous Post

এস আলম গ্রুপ চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা, আটক ১

Next Post

বরিশালের নগরপিতা খায়ের আব্দুল্লাহ, খুলনায় খালেকের হ্যাটট্রিক

Next Post

বরিশালের নগরপিতা খায়ের আব্দুল্লাহ, খুলনায় খালেকের হ্যাটট্রিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.