• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বিআরটিএ’তে ষড়যন্ত্রকারী জামায়াত শিবিরের দালালদের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

admin by admin
June 13, 2023
in চট্টগ্রাম প্রতিদিন
0

চট্টগ্রাম বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জামায়াত শিবিরের দালাল প্রেতাত্মাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যেগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে । বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো ইউছুফ এর সভাপতিত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল আজিজের সষ্ণালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিকশ শ্রমিক লীগের সাবেক সভাপতি মো ফোরকান, শ্রমিক লীগ নেতা আহম্মদ উল্ল্যাহ্, মো কামাল উদ্দীন, মো বাদশা। বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবদুল মতিন, মো. মোশাররফ হোসেন, মো সাইফুল ইসলাম, মো ছবুর, মো রাসেল, মো আব্বাস প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কথিত শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।
বক্তারা বলেন, মামলাবাজ নজরুল ইসলাম খোকন জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তিনি শ্রমিকলীগ পরিচয় দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। তার সঙ্গে হাত মিলিয়েছেন স্বঘোষিত শ্রমিক লীগের সভাপতি দাবিদার হাবিবুর রহমান হাবিব গং। অথচ এরা শ্রমিক লীগের কেউ নন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নেতৃত্ত্বাধীন বৈধ কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও শ্রমিক লীগের নাম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরিপন্থী ধান্ধাবাজ প্রকৃতির এসব ব্যক্তির নেতৃত্বে বহিরাগত অনুপ্রবেশকারীরা জাতীয় নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে অবস্থানকারীদের পক্ষ নিয়েছে। অটোরিকশা শ্রমিক লীগ নেতার মুখোশধারী শীর্ষ চাঁদাবাজ বিআরটিএ-এর দালাল খ্যাত মামলাবাজ খোকন তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষে সংগঠনের প্রকৃত শ্রমিক লীগের ত্যাগী নেতাদের নামে-বেনামে মামলা দিয়ে হয়রানী করছে। তার সহযোগী সম্প্রতি জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানার ঝুলিয়ে বেআইনিভাবে ভারপ্রাপ্ত সভাপতির পদ ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসেই সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় তথা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি বিশেষ ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে তারা।
অচিরেই এদের সাংগঠনিক অবস্থান এবং অনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একইসাথে চিহ্নিত দূর্বৃত্তদের বিরুদ্ধে শ্রমিক লীগের বিতর্কিত কর্মকান্ডের দায়ে সাংগঠনিকভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতিও আবেদন জানানো হয়। অন্যথায় নগর অঞ্চলের সর্বস্তরের শ্রমিক জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত সংগঠন জাতীয় শ্রমিক লীগ ব্যানার ব্যবহাকারী ভূয়াদের বিতাড়িত করা হবে।
মানববন্ধন শেষে কয়েকশ শ্রমিক চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

Previous Post

নির্যাতন করে টাকা আদায়: শরীয়তপুরের বিচারক ও ২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

Next Post

চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

Next Post

চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.