• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতরা ছাড়া কেউ লাভবান হচ্ছে না: ফখরুল

admin by admin
June 14, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, রাজনীতি, লিড
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ভিসা নীতিতে আওয়ামী লীগ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। কারণ তারা জনগণের অর্থ দেশ থেকে বিদেশে পাচার করেছে।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে আওয়ামী লীগ নেতাদের হাঁটু কাঁপছে, কারণ তাদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা বিদেশে রয়েছে, তারা বিদেশে অর্থ পাচার করেছে।
বুধবার (১৪ জুন) বিকেলে নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় ‘দেশ বাঁচাতে যুব সমাবেশ’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও চট্টগ্রাম যুবদল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে বাংলাদেশকে বলা উন্নয়নের রুল মডেল যে বাংলাদেশকে বলা হচ্ছে এখন মরিচীকা।

যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা ছাড়া আর কেউ লাভবান হচ্ছে না। চরমোনাই পীর আলেম মানুষ।

তার গায়ে হাত দেওয়া হয়েছে। মেরে রক্ত বের করে দিয়েছে। খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাদের ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে দেশে গণতন্ত্র থাকতে পারে না।
বিএনপির মহাসচিব বলেন, সরকার আমাদের নেতা-কর্মীদের আসামি করে শত শত মামলা করেছে। সেসব মামলায় আমরা জামিন নিতে আদালতে যেতে পারি না। হাইকোর্টে জামিন পাওয়ার পর, আমরা নিম্ন আদালতে গেলে নিম্ন আদালত আমাদের লোকদের জেলে পাঠায়। তারা ভীতু। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিএনপির বিরুদ্ধে পুলিশ, বিজিবি ও প্রশাসনকে ব্যবহার করছে।

চট্টগ্রামে কর্ণফুলী টানেল উন্নয়ন কাজের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটা সত্যি যে এটি দেশের প্রথম টানেল। কিন্তু মানুষের মৌলিক চাহিদার কী হবে? টানেলের আগে যুবকদের চাকরির বাজার নিশ্চিত করতে হবে, জীবনধারণের অধিকার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।

আজকে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আমার স্বাধীনতা, স্বার্বভৌমত্ব আজ বিপন্ন। ভবিষ্যৎ বিপন্ন। তরুণদের, যুবকদের এগিয়ে আসতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে যেভাবে আটকে রেখেছেন, সেজন্য আপনাদের প্রত্যেকটা মাস, দিন ও ঘণ্টার হিসাব দিতে হবে। যারাই এর পেছনে ছিলো যারা জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার আজ খুব অসহায়। তাদের অসহায়ত্ব দেখে আমার খুব দু:খ হয়। সহজ উপায় নিরপেক্ষ নির্বাচন। আর এখানে অন্য কোনো উপায় নেই। খালেদা জিয়ার মুক্তি আমরা চাচ্ছি না। আমরা তাকে মুক্ত করবো। তারুণ্যর শক্তি রাস্তায় নেমেছে। ইংরেজিতে বলে গেইম ওভার। আর বাংলাতে বলে খেলা শেষ। ওরা তো বলে খেলা হবে। আমি বলবো খেলা শেষ। আপনাদের স্কোর জিরো।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বক্তব্য আরও দেন বিএনপির স্থানী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, সাংগঠনিক মাহবুবের রহমান শামীম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

Previous Post

কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না সরকার: কাদের

Next Post

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

Next Post

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.