• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

‘সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরা‌নোর ষড়যন্ত্র কর‌ছে সরকার’

admin by admin
June 15, 2023
in ফোকাস, রাজনীতি, লিড
0

সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সে কার‌ণে পুরনো এবং স্থগিত বি‌ভিন্ন মিথ্যা, রাজ‌নৈ‌তিক, হয়রানীমূলক মামলাগুলো আবারও সচল করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নামে থাকা মামলা দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করা। প্রার্থী যদি না থাকে তাহলে নির্বাচন হবে কীভাবে? সেই লক্ষ্য নিয়ে সরকার এখন মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএন‌পি মহাস‌চিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকা‌রের লক্ষ্য একটাই- আবারও বিনা ভোটে, জোর করে ও কারচুপি করে যে কো‌নো মূ‌ল্যে ক্ষমতা দখল করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের জুলুম-নির্যাতন বিভিন্ন কৌশলে বেড়েই চলছে। বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার। খুন, হত্যা এবং মিথ্যা মামলা দি‌য়ে বিএন‌পিসহ বি‌রোধী দ‌লের নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে।

ফখরুল বলেন, গত ১১ মে রায়পুর থানা বিএনপির সভাপতি এ কে নেছার উদ্দিনের জানাজায় অংশ নেওয়ার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ইটাখোলা মোড়ে পৌঁছালে তাকে হত্যার জন্য গাড়ি বহরে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও ককটেল হামলা চালায়। সন্ত্রাসীদের থেকে প্রাণ রক্ষার জন্য লাইসেন্সকৃত পিস্তল থেকে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেন তিনি। এ হামলার ঘটনায় খোকন থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেয়নি।

তিনি আরও বলেন, খোকনের নরসিংদী বাড়ির নিচতলা জেলা বিএনপির কার্যালয়ে হিসেবে ব্যবহার হচ্ছে। সেখানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধ কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

Previous Post

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত

Next Post

মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি

Next Post

মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২ মার্কিন নাগরিকের বিবৃতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.