• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

এফবিসিসিআই’র সভাপতি পদে মাহবুবুল আলমের নাম ঘোষণা

admin by admin
June 21, 2023
in অর্থনীতি, ফোকাস, সারাদেশ
0

আগামী ২০২৩-২৫ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি পদে চট্টগ্রামের ব্যবসায়ী মো. মাহবুবুল আলমের নাম ঘোষণা দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতিরা। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
‘ডেভেলপিং স্মার্ট লিডারশিপ টু ক্রিয়েট স্মার্ট ইকোনমি’ শীর্ষক ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন এ ঘোষণা দেন। এতে উপস্থিত ব্যবসায়ী নেতারা সমর্থন জানান।
এর দুই দিন আগে সংগঠনটির সাবেক সভাপতিরা বৈঠক করে আগামী দুই বছরের জন্য এফবিসিসিআইর সভাপতি হিসেবে মাহবুবুল আলমকে নির্বাচিত করার বিষয়ে একমত হয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। মাহবুবুল আলম বর্তমানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে যে অবস্থানে এসেছে, সেটা প্রশংসনীয়। বেসরকারি খাতের কারণে এ অবস্থায় আসা সম্ভব হয়েছে। তবে, বর্তমানে ডলার সংকট, মূল্যস্ফীতি এগুলো সারাবিশ্বে আছে। বাংলাদেশেও কিছুটা আছে।
তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের সব সুযোগসুবিধা দিচ্ছে। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী কোরবানি ঈদের পর বসবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সব ব্যবসায়ীর কথা শুনবেন। আশা করি, ব্যবসায়ী সমাজের জন্য সেটি অনেক ভালো হবে।
এফবিসিসিআই সম্পর্কে তিনি বলেন, এক সময় এফবিসিসিআইতে প্রক্সি ভোটে নেতা নির্বাচিত হতো। এখন সেই পদ্ধতি নেই। এখানে যোগ্যরাই নির্বাচিত হয়ে আসেন।
সালমান এফ রহমান বলেন, দীর্ঘ সময় পর চট্টগ্রাম থেকে নেতা পাচ্ছে এফবিসিসিআই। এটা একটা ভালো দিক।
এফবিসিসিআইর বর্তমান সভাপতি জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআইতে কাজ করার অনেক সুযোগ আছে। ভালো লিডার থাকলে সেগুলো সম্ভব। সরকার বলেছে, দেশের অর্থনীতির ৮২ শতাংশ বেসরকারি খাতের অবদান। এ সংগঠনে উপযুক্ত নেতা দরকার।
সাবেক সভাপতি এ. কে. আজাদ বলেন, এ সংগঠনে যিনি যখন দায়িত্বে থাকেন, তখন তিনি কীভাবে সংগঠনটিকে পরিচালনা করেন সেটাই বিবেচনার বিষয়। তিনি বলেন, এফবিসিসিআইতে অনেক সদস্য বেড়েছে। সেবার মানও সেই হারে বাড়াতে হবে। এফবিসিসিআইকে পুনর্গঠন করা দরকার বলেও মত দেন তিনি।
মীর নাসির বলেন, আন্তর্জাতিক ও দেশীয় নানা কারণে অর্থনীতি ক্রান্তিকাল পার করছে। এমন পরিস্থিতি মোকাবিলায় এবং ব্যবসায়ী সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য মাহবুবুল আলম যোগ্য নেতৃত্ব দিতে পারবেন বলেই আশা করি।
সাবেক সভাপতি মাহবুবুর রহমান বলেন, মতবিরোধ ভুলে সবাইকে ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আব্দুল আউয়াল মিন্টু বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে স্মার্ট ও যোগ্য নেতৃত্ব দরকার। সেই যোগ্যতা আছে মাহবুবুল আলমের।
শুভেচ্ছা বক্তব্যে সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও অন্য ব্যবসায়ী নেতাদের সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমকে পরবর্তী সভাপতি নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি নেই।
মাহবুবুল আলম বলেন, এফবিসিসিআইর বর্তমান ধারা অব্যাহত থাকবে। যেখানে সমস্যা, সেখানে সমাধান– এটাই হবে আগামী নেতৃত্বের স্লোগান।
উল্লেখ্য, আগামী ৩১ জুলাই এফবিসিসিআইর পরিচালক পদে নির্বাচন।

Previous Post

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

Next Post

সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী

Next Post

সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.