• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে মরিয়া : ওবায়দুল কাদের

admin by admin
June 30, 2023
in ফোকাস, বাংলাদেশ, রাজনীতি, লিড
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতোটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।’

আজ শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপিনেতাদের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্য রাজনীতির শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে। বিএনপি নেতাদের এ ধরনের বাস্তবতা বিবর্জিত বক্তব্য তাদের অন্তর্জ্বালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।’

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপন করছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে-নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছে। পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোনোপ্রকার দুর্ভোগ ছাড়া আনন্দের সাথে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ।’

জনগণ আনন্দে থাকুক, নিরাপদে থাকুক বিএনপি সেটা চায় না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণ কষ্টে থাকুক আর বিএনপি জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই তাদের বাসনা।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির কারণে সেইসব দেশের বাজারে খাদ্যদ্রব্য রেশনিং করা হচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের কাছে খাদ্যপণ্য সরবরাহ বজায় রাখতে ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সাজানো ও সম্পূর্ণ মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে বিদেশি প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে। বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির ধ্বংসাত্মক ও মিথ্যাচারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।’

Previous Post

আজ পবিত্র ঈদুল আজহা

Next Post

মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

Next Post

মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.