• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩

admin by admin
March 14, 2024
in আন্তর্জাতিক, ফোকাস, বিশেষ সংবাদ, লিড
0

গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৬, আহত ৮৩।
যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে মানবিক সহায়তাপণ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে ছয়জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। আহতদের গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি। খবর আলজাজিরার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাহায্যপণ্য নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। গত সোমবার গাজায় একটি সাহায্য বিতরণ স্থানে গুলিবর্ষণে ১১ জন প্রাণ হারান। আর গতকাল বুধবারের (১৩ মার্চ) প্রাণহানির ঘটনাটি ঘটে একটি কুয়েতি ত্রাণ বিতরণস্থলে।

এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক রাফাহ শহরে জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএর সাহায্যকেন্দ্রে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে ডুজারিক বলেন, ‘এই হামলা প্রতিষ্ঠানটিতে কাজ করার ক্ষেত্রে কর্মীদের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’

ডুজারিক আরও বলেন, ‘এর মাধ্যমে স্বীকার করে নিতে হবে গাজায় কতটা অমানবিক পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের কর্মীদের কাজ করে যেতে হচ্ছে।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিওএর তৎপরতায় অস্থায়ীভাবে আর্থিক সহায়তা বন্ধের যে উদ্যোগ নিয়েছিল, তা স্থায়ী রূপ পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রই ইউএনআরডব্লিওএকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা করে আসছিল। বছরে দেশটি ফিলিস্তিনি সহায়তা সংস্থাটিকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছিল।

গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার বলেছে, গাজার নিরাপদ ঘোষণা করা এলাকগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। নিরাপদ এলাকা ঘোষণার পরেও ইসরায়েলি সামরিক বাহিনী ওই সব স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ করে আসছে।

Previous Post

রিয়াজুদ্দিন বাজারে মজুদ ১০০ টন খেজুর ৭দিনের মধ্যে খালাসের নির্দেশ

Next Post

সিএমসিসিআইর সাথে দক্ষিণ আফ্রিকা ব্যবসায়ী প্রতিনিধির দলের সৌজন্য সাক্ষাত

Next Post

সিএমসিসিআইর সাথে দক্ষিণ আফ্রিকা ব্যবসায়ী প্রতিনিধির দলের সৌজন্য সাক্ষাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.