• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আ.লীগ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

admin by admin
July 4, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, রাজনীতি, লিড
0

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আ.লীগ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ নির্বাচনে মহিউদ্দিন বাচ্চু ছাড়াও এখন পর্যন্ত নিবন্ধিত ৩ দলের প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

যার ফলে এ আসনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার প্রতি উদ্বুদ্ব করতে চেয়েছিল সাংবিধানিক এ সংস্থাটি। তবে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার পাশপাশি সশরীরে এসে তার মনোনয়নপত্র জমা দেন।

এনিয়ে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত মনোনয়ন জমা দিয়েছেন।
এই উপনির্বাচনে অংশ নিতে ২৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে এখনো পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (৪ জুলাই)। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

Previous Post

দুর্নীতির মামলায় ৩১ জরিপ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন : ভূমিমন্ত্রী

Next Post

ভোট বন্ধে ইসির ক্ষমতা কমলো, আরপিও বিল পাস

Next Post

ভোট বন্ধে ইসির ক্ষমতা কমলো, আরপিও বিল পাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.