• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলিতে নিহত ৫

admin by admin
July 7, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, বাংলাদেশ, লিড
0

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) ভোরে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই আরসার সদস্য।

রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে আরসা এবং আরএসওয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮-এপিবিএন পুলিশের এএসপি (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, ‘আজ ভোরে ক্যাম্পে দুই দল রোহিঙ্গা সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিন জনের মরদেহ পাওয়া যায়। আহত আরও দুজনকে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ফারুক আহমেদ বলেন, ‘ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে ভোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, নিহত পাঁচ জনই আরসার সদস্য।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘ক্যাম্পে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যারাই অপরাধে জড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে কুতুপালং ১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এবাদুল্লাহ নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়।

Previous Post

দীর্ঘ সময় গণতন্ত্র থাকায় উন্নয়ন ধরে রাখা গেছে : প্রধানমন্ত্রী

Next Post

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরছেন তামিম

Next Post

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরছেন তামিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.