• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

এক দফা ঘোষণার পর হত্যাকাণ্ড শুরু করেছে বিএনপি

admin by admin
July 21, 2023
in ফোকাস, রাজনীতি, লিড
0

এক দফা ঘোষণার পর বিএনপি সারাদেশে সহিংসতা ও হত্যাকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের নির্বাচন আমরা করবো, সংবিধান অনুযায়ী করবো। এক দফা ঘোষণার পর থেকে সারাদেশে সহিংসতা শুরু হয়েছে।

তিনি বলেন, কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, খুলনায় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আজাদ শেখকে হত্যা করলো বিএনপি। হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, আর বিএনপি চিরাচরিতভাবে মিথ্যাচার করছে।

বিশ্ব রাজনীতিতে গভীর সংকট চলছে মন্তব্য করে কাদের বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নানা রকম মোড় নিচ্ছে বিশ্বরাজনীতি।এখন এই অবস্থায় দেখছি বিশ্বে নেতৃত্বস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ। কিছু ইন্সিডেন্ট ঘটে, তবে সেটা কি তাদের দেশে ঘটে না। আমাদের এখানে কী হবে সেটা নিয়ে তাদের আগ্রহ বেশি।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বনানীর ঘটনা কে ঘটাল? আমরা কেন ঘটাব? আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখি। আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ব্যাপারটা নিয়ে তোলপাড়।

তিনি বলেন, আমি গতকাল ব্রিটিশ হাইকমিশনারকে বললাম, তুমি এই শহরে কতদিন আছো? সে বললো তিন মাস। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতটি বিশৃঙ্খলা দেখেছো। আসলে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

কাদের বলেন, সবার সাথে আলোচনা করলাম তারা কেউই বললো না, তত্ত্বাবধায়ক সরকার দরকার, সংসদ বিলুপ্ত করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তারা পদত্যাগ করতে বলে। তাহলে আলোচনাটা করবে কার সাথে? তখন আর কিছু বলেনি।

দুই দিনের কর্মসূচি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ তারিখ আমরা তৃণমূল পর্যায়ে বৈঠক করবো গণভবনে। আর রংপুরে ২ তারিখে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে

Previous Post

Next Post

ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩

Next Post

ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.