• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

admin by admin
July 22, 2023
in জাতীয়, ফোকাস, লিড, সারাদেশ
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনে অংশ গ্রহণ না করে ষড়যন্ত্র ও পাঁয়তারা করে কোনো লাভ হবে না।

শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরাও দুই-এক দিনের মধ্যে টের পেয়ে যাবেন যে, তারা জনগণ থেকে দূরে সরে গেছে। আমরা মনে করি এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন। বাঙালি জাতি আলোকিত। আজকে বাংলাদেশ কোথা থেকে কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন।
তিনি বলেন, আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তাদের একটাই কথা যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে। বাঙ্গালী জাতি সব সময় সঠিক কাজটি করে। তারা আলোকিত বাঙ্গালী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়। ষড়যন্ত্র করে সরকার পরিবর্তন করা যাবে না। এদেশের মানুষ ষড়যন্ত্রকারীদের চিনে ফেলেছে। তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। শেখ হাসিনা যতদিন বাংলার প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন দেশের উন্নয়ন হবে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজীর আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন কুমার সরকার।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় হরিরামপুর উপজেলায় মুক্তিযুদ্ধের হরিনা ক্যাম্প ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হরিরামপুর উপজেলার নটাখোলা এলাকায় যুদ্ধ করেছেন। যুদ্ধ করার সময় এখানেই তার চাচাত ভাই বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান নিহত হয়েছিলেন।

Previous Post

ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ২২৪২ রোগী

Next Post

ইতালির পথে প্রধানমন্ত্রী

Next Post

ইতালির পথে প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.