• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ঢাকার প্রবেশ মুখে অবস্থান করলে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব : কাদের

admin by admin
July 28, 2023
in ফোকাস, বাংলাদেশ, রাজনীতি, লিড
0

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু, শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করবে। আপনারা ঢাকার প্রবেশমুখে অবস্থান করবেন। আমরা তাহলে আপনাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব। আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। তাদের এমন কর্মসূচি ঘোষণার পর এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশি-বিদেশি কারো চোখ রাঙানিকে ভয় পায় না। বলতে চাই, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। সহজে আওয়ামী লীগকে উৎখাত করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচারকারী, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। তারেকের হাওয়া ভবনের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে, ভুয়া কেয়ার টেকারের বিরুদ্ধে, এক দফার বিরুদ্ধে খেলা হবে। এক দফা নয়া পল্টনের কাদা পানিতে আটকে গেছে। ক্ষমতা ফিরে পেতে তারেক রহমান লন্ডনে বসে ফরমায়েশী দিচ্ছেন। আর এখানে বসে ফখরুল-আমির সাহেবরা লাফালাফি করছেন।

প্রধানমন্ত্রীকে বলছেন- গণভবন ছেড়ে দিতে। তাদের কথায় প্রধানমন্ত্রী গণভবন ছেড়ে দেবেন? আমরা কি বসে বসে ললিপপ খাবো? আমি বলতে চাই, জনগণ প্রধানমন্ত্রীকে গণভবনে বসিয়েছে। জনগণ যত দিন চাইবে তত দিন প্রধানমন্ত্রী গণভবনেই থাকবেন। তারেক রহমান কিছুই করতে পারবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন পেতে তারেক রহমান লাফালাফি করছেন। তিনি পুলিশ, প্রশাসনকে ধমক দিচ্ছেন। ফখরুল সাহেবকে বলছেন আন্দোলনে যেতে। টাকার অভাব হবে না বলে জানাচ্ছেন। বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় তারেকের উদ্দেশে তিনি আরো বলেন, তোমার বাবাও দম্ভসারে বলেছিল, টাকা কোনো সমস্যা না। কোথায় তোমার বাবা? আর তারেক এতো টাকা পেল কোথায়? আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা দিয়ে লবিষ্ট নিয়োগ করেছে। টাকা দিয়ে আমেরিকার অ্যাম্বাসেডরের কাছে চিঠি লেখে জাতিসংঘের তত্বাবধানে নির্বাচনের প্রস্তাব দিচ্ছে। এত অহঙ্কার, দম্ভ ভালো না। টাকার বাহাদুরী থাকবে না। লন্ডনে বসে নমিনেশন বাণিজ্য করছে তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, আপনারা হতাশ হবেন না। আমাদের প্রধানমন্ত্রী কারো চোখ রাঙানি পরোয়া করেন না। বাবার স্বপ্ন সফল করতে তিনি চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেছেন, প্রয়োজনে রক্ত দেবেন তবুও বাবার অঙ্গীকার পূরণ করবেন। রাজনীতির খেলায়, আন্দোলনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

শান্তি সমাবেশে মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, শাজাহান খান, আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফসহ আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Previous Post

আগামীকাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির

Next Post

ঢাকার প্রবেশমুখে কাউকে পথ আটকাতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

Next Post

ঢাকার প্রবেশমুখে কাউকে পথ আটকাতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.