• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক

admin by admin
July 31, 2023
in অর্থনীতি, জাতীয়, ফোকাস, লিড
0

নির্ধারণ করে লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে পারছেনা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে খেলাপি ঋণ থেকে ব্যাংকগুলোর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৬৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো মোট আদায় করেছে ১ হাজার ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি ব্যাংকগুলো।

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে-সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল ও বেসিক ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হিসাবে, সমাপ্ত অর্থবছর শেষে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের গড় হার হচ্ছে ২৩ শতাংশ। এর বিপরীতে চলতি ২০২৩-২০২৪ অর্থবছর শেষে ছয় ব্যাংকের খেলাপি ঋণের মোট স্থিতি ৫৬ হাজার ৪৫০ কোটি টাকায় নামিয়ে আনা এবং খেলাপি ঋণ থেকে মোট ২ হাজার ২১০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে পৃথক পৃথকভাবে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-তে ব্যাংকগুলো নিজ নিজ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থবছর শেষে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪৬২ কোটি ৬৫ লাখ টাকা। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের স্থিতি ছিল ৪৭ হাজার ৫৬২ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৯০০ কোটি ২৯ লাখ টাকা।

পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ২০২২-২০২৩ অর্থবছর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭৮ কোটি টাকা। চলতি ২০২৩-২০২৪ অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ১১ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনতে হবে এবং খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ৫০০ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে সোনালী ব্যাংক ৪০১ কোটি ৮৬ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

সমাপ্ত অর্থবছর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫০ কোটি টাকা। চলতি অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ১৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখতে হবে এবং খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ৩৫০ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে জনতা ব্যাংক ২৭০ কোটি ২৩ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

একই সময়ে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১০ কোটি টাকা। চলতি অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে হবে এবং খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ৭০০ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে অগ্রণী ব্যাংক ২২৩ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

সমাপ্ত অর্থবছর শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯ হাজার ২২৪ কোটি ৭৬ লাখ টাকা। চলতি অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ৯ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে হবে এবং খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ৪৫০ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে রূপালী ব্যাংক ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

বেসিক ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৫ কোটি ৪১ লাখ টাকা। চলতি অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে হবে এবং খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ১৬০ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে বেসিক ব্যাংক ১৫৪ কোটি ১২ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

সমাপ্ত অর্থবছর শেষে বিডিবিএল-এর খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ২৪ কোটি ৯৮ লাখ টাকা। চলতি অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি ৯৫০ কোটি টাকায় নামিয়ে আনতে হবে এবং খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ৫০ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে বিডিবিএল ৪৮ কোটি ৪৬ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

Previous Post

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ৩৯

Next Post

সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপির জনসমাবেশ

Next Post

সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপির জনসমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.