• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী

admin by admin
August 1, 2023
in অর্থনীতি, ফোকাস, বাংলাদেশ, লিড
0

এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‍্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আট জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

কে কত ভোট পেয়েছেন

নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। বি. এম. শোয়েব ১২৭৯টি, মীর নিজাম উদ্দিন আহমেদ ১২৫৭টি, সিরাজুল ইসলাম ১২৪৬টি, মো. সহিদুল হক মোল্যা ১২১৫টি, নিজাম উদ্দিন রাজেশ ১১৯১টি, মো. মুনতাকিম আশরাফ ১১৭৫টি, রাকিবুল আলম দীপু ৯৯২টি, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬টি, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১টি, আমির হোসেন নূরানী ৮৫২টি, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০টি, তপন কুমার মজুমদার ৮৩৫টি, সালমা হোসেন অ্যাশ ৮৩১টি এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

এদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১০৩০টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। খন্দকার রুহুল আমিন ৯৮৮টি, মো. আমিন হেলালী ৯১১টি, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯টি, আবু মোতালেব ৮৯৯টি, শমী কায়সার ৮৫২টি, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭টি এবং হাফেজ হারুন পান ৮১৩টি ভোট।

সভাপতি নির্বাচন বুধবার

নির্বাচিত পরিচালকদের ভোটে আগামীকাল বুধবার (২ আগস্ট) এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে নির্বাচন চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট ১ হাজার ৯৯০ জন ভোটার থাকলেও যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৫৪ জন ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পান। সেই ভোটারদের মধ্য থেকে নির্বাচনে ভোট প্রদান করেন ১ হাজার ৭৪৬ জন। এক্ষেত্রে সোমবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

ভোটগ্রহণ শেষে সোমবার বিকাল সোয়া ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব তথ্য জানান এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের নির্বাচিত ২৩ জন পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৪৯ জন প্রার্থী।

Previous Post

অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না: প্রধানমন্ত্রী

Next Post

তারেক-জোবায়দার মামলার রায় আজ

Next Post

তারেক-জোবায়দার মামলার রায় আজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.