• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বিএনপি: তথ্যমন্ত্রী

admin by admin
August 4, 2023
in ফোকাস, রাজনীতি, লিড, সারাদেশ
0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচাপরমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবং কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গু রোগের ভাইরাসবহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও আওয়ামী লীগ এবং কৃষক লীগসহ সব সহযোগী সংগঠন মাঠে একসাথে কাজ করছে।তবে এই এডিস মশার চেয়েও ভয়াবহ নাম বিএনপি।

তিনি বলেন, দেশের জনগণের দুর্দশা মুক্তিতে বিএনপির ভূমিকা কখনো ছিল না। তারা ব্যস্ত শুধুমাত্র দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে। এডিস মশা মানুষকে কামড়ায় আর বিএনপি মানুষ হত্যা করে।

শুক্রবার (৪ আগস্ট) ফার্মগেট খামারবাড়ী গোল চত্বরে (ইসলামিয়া চক্ষু হাসপাতালের পশ্চিম পাশে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শুধু সরকার নয় পাশাপাশি সাধারণ মানুষসহ সবাইকে এই সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। যেমন করোনাকালীন আওয়ামী লীগসহ কৃষক লীগ এবং সব সহযোগী সংগঠন কৃষক ও মেহনতি মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেভাবে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে একযোগে কাজ করলে অবশ্যই আমরা এই যুদ্ধে জয়ী হব।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে কৃষক লীগের সমস্ত নেতাকর্মী করোনাভাইরাস প্রতিরোধে মাঠে ঝাঁপিয়ে পড়েছিল।এবারও এডিস মশা প্রতিরোধে কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাবে। পাশাপাশি ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশার থেকেও ভয়ঙ্কর মানব হত্যাকারী দল বিএনপির ষড়যন্ত্র কৃষক লীগ কর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, বেগম হোসনে আরা এমপি, ড. নজরুল ইসলাম, আব্দুল লতিফ তারিন, রেজাউল করিম হিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শামিমা আক্তার খানম এমপি, সাংগঠনিক সম্পাদক গাজী জসীমউদ্দীন, আসাদুজ্জামান বিপ্লব, ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, হিজবুল বাহার রানা, অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় ও‌ জাতীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতারা।

Previous Post

প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল

Next Post

আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.