• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০, বিস্ফোরক জব্দ

admin by admin
August 12, 2023
in ফোকাস, লিড, সারাদেশ
0

মৌলিভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোম, অস্ত্র, নগদ টাকা ও প্রশিক্ষণ সামগ্রী।

শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে। অভিযানে কোনো হতাহতের ঘটনা ছাড়াই ৪ জন পুরুষ, ৬ জন নারী জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিন শিশুকে হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের এই বিশেষায়িত ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, আটক ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়।

তিনি জানান, এলাকাটি ঘিরে রাখার পূর্বেই কিছু জঙ্গি সেখান থেকে পালিয়ে যায়। তারা প্রায় ১ মাস আগে এই এলাকায় জায়গা কিনে ঘর বানিয়ে বসবাস শুরু করে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নতুন একটি সংগঠন, এর নাম ‘ইমাম মাহমুদের কাফেলা’। বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও আমরা পেয়েছি। আশা করি, তার পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হবো।

অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা করে। জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি, ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটককৃত জঙ্গিরা হলেন- সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০)। তার বাবার নাম ওমর আলী। কিশোরগঞ্জের ইটনা থানার হাফিজ উল্লাহ। তার বাবার নাম আবুল কাশেম। নারায়নগঞ্জের খায়রুল ইসলাম। তার বাবার নাম নজরুল ইসলাম। সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২)। নারায়নগঞ্জের মেঘনা (১৭)। তার স্বামীর নাম খায়রুল ইসলাম। শাপলা বেগম (২২), মাইশা ইসলাম (২০), সানজিদা খাতুন (১৮), আমিনা বেগম (৪০), হাবিবা বিনতে শফিকুল (২০)।

সংবাদ সম্মেলনে মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

Next Post

গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

Next Post

গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.