• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রওশনের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া: চুন্নু

admin by admin
August 22, 2023
in জাতীয়, ফোকাস, রাজনীতি, লিড
0

বি‌রোধী দ‌লের নেতা বেগম রওশন এরশাদ জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান হ‌য়ে‌ছেন ব‌লে গণমাধ‌্যমে প্রকা‌শিত সংবাদকে ‘ফেক নিউজ’ দা‌বি ক‌রেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকে‌লে পা‌র্টি চেয়ারম্যান’র প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ কথা জানা‌নো হ‌য়ে‌ছে।

চুন্নু ব‌লেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। তি‌নিই জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান। পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনও ঘটনা ঘটেনি এবং ঘটনার সুযোগও নেই।

‘গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি নিউজ এসেছে, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে…মূলত এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানদের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে। কো-চেয়ারম্যানবৃন্দ জানিয়েছেন, তারা এমন কোনও সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি। স্বাক্ষর দেওয়ার প্রশ্নই আসে না।’

মুজিবুল হক চুন্নু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারে না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবে না।

এর আগে, গণমাধ‌্যমে প্রেস বিজ্ঞ‌প্তি দি‌য়ে বলা হয়, দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ ক‌রে‌ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ ক‌মি‌টির চেয়ারম‌্যান জিএম কা‌দের‌কে স‌রি‌য়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত দ‌লের চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব নেন তি‌নি। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বি‌রোধী নেতা রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ ক‌রেন ব‌লেও প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়।

Previous Post

নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুটি বার্তা দিতে পারে ভারত

Next Post

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Next Post

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.