• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ওয়ারিশ সনদে একমাত্র সৎ বোনকে ‘নাই’ করে দিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ !

admin by admin
September 18, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস
0

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী দিদার মার্কেটের প্রতিষ্ঠাতা দিদারুল আলম চৌধুরীর প্রথম স্ত্রী উম্মে কলসুম চৌধুরী তাদের একমাত্র সন্তান সামছী ক্বমর চৌধুরীর জন্মের ৪ মাসের মধ্যে মারা যান। এরপর দিদারুল আলম দ্বিতীয় স্ত্রী হিসেবে শিরিন আনোয়ারকে বিয়ে করেন। ওই সংসারে ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তান রয়েছে।

অভিযোগ উঠেছে, ১৯৯২ সালের ৯ সেপ্টেম্বর দিদারুল আলম চৌধুরী মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রী উম্মে কলসুমের একমাত্র ওয়ারিশ সামছী ক্বমর চৌধুরীকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ছলচাতুরি আশ্রয় নেন। তারা ২০০১ সালের ১৩ জুন চট্টগ্রাম সিটি কপোরেশনের তৎকালীন চকবাজার ওয়ার্ড কমিশনার পেয়ার মোহাম্মদ ও ২০০৬ সালের ২৮ মে দেওয়ান বাজার ওয়ার্ড কমিশনার চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে মিথ্যা তথ্য দিয়ে দুটি মিথ্যা ওয়ারিশ সনদ নেন। এতে দিদারুল আলম চৌধুরীর প্রথম স্ত্রী উম্মে কলসুমের একমাত্র সন্তান সামছী ক্বমর চৌধুরীর নাম ছিল না। ওয়ারিশ সনদে তাকে বাদ দিয়ে তার বিপুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করা হচ্ছে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সামছী ক্বমর চৌধুরীর সন্তানরা এমন অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সামছী ক্বমর চৌধুরীর বড় ছেলে মোহাম্মদ আলতাফ উল আলম। উপস্থিত ছিলেন মেঝ ছেলে ড. মোহাম্মদ আরশাদ উল আলম, মোহাম্মদ সাজ্জাদ ও জাওয়াদ উল আলম প্রমূখ।

সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ আরশাদ উল আলম বলেন, মিথ্যা ওয়ারিশ সনদের বিষয়ে আমরা আদালতে মামলা করলে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি দেওয়ান বাজার ওয়ার্ড কমিশনার চৌধুরী হাসান মাহমুদ হাসনী তাঁর দপ্তর থেকে ইস্যুকৃত মিথ্যা ওয়ারিশ সনদটি বাতিল করেন।

তারা বলেন, মিথ্যা ওয়ারিশ সনদের ভিত্তিতে সামছী ক্বমর চৌধুরীর সৎ ভাই শাহরিয়া ইবনে দিদার, মৃত শাহনেওয়াজ ইবনে দিদারের সন্তানরা ও শাহজাদ ইবনে দিদার বেশ কিছু পৈত্রিক জমি বিক্রি, জমি রেজিস্ট্রেশন ও নামজারী করেন। তারা একমাত্র বৈমাত্রেয় বোনের সম্মতিবিহীন অন্যায্য দানপত্র ও ১০টিরও বেশি বিক্রয় দলিল ও আত্মসাতের উদ্দেশ্যমূলক একটি অন্যায্য অংশনামা তৈরি করেন। মিথ্যা ওয়ারিশ সনদ ও সম্মতিবিহীন অংশনামা দিয়ে আমার মায়ের বিপুল পরিমাণ সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লিপ্ত আছেন।

সংবাদ সম্মেলনে দিদারুল আলম চৌধুরীর দ্বিতীয় পক্ষের সন্তানদের জালিয়াতির কথা তুলে ধরে বলেন, দিদারুল আলম চৌধুরী মারা যাওয়ার ১০ বছর পর তাঁর সন্তানরা ২০০২ সালে তার স্বাক্ষরে (?) একটি জাল ও ভুয়া রেজিস্ট্রি বিক্রয় দলিল তৈরি করেন। পিবিআই, সিআইডি ও কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা ভিন্ন ভিন্ন তদন্তে তাদের বিভিন্ন অপরাধের সত্যতা পান, ও আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সংবাদ সম্মেলনে জালিয়াতির আশ্রয় নেওয়াদের গ্রেফতারের দাবি জানানো হয়।

Previous Post

কৃষিজমি থেকে মাটি তোলা যাবে না

Next Post

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪

Next Post

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.