• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ভারত-আমেরিকার সঙ্গে ভারসাম্য হয়ে গেছে : কাদের

admin by admin
October 3, 2023
in ফোকাস, বাংলাদেশ, রাজনীতি, লিড
0

ভিসানীতিসহ নানা বিষয়ে ভারত ও আমেরিকার সঙ্গে ভারসাম্য হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আর কোনও চিন্তা নেই।
মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেলে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। দুই সেলফিতেই বাজিমাত, এক সেলফি দিল্লিতে, আরেক সেলফি নিউ ইয়র্কে। শেখ হাসিনা দিল্লিতে, তারপরে গিয়ে নিউ ইয়র্কে বাজিমাত।

‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি। তলে তলে আপস হয়ে গেছে, আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে আমরাও আছি। শত্রুতা কারও কাছে না, সবার সাথে বন্ধুত্ব।’

ভারত ও আমেরিকার সঙ্গে ভারসাম্য হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছে, আর কোনও চিন্তা নাই। নির্বাচন যথাসময়ে হবে। অক্টোবর থেকে শুরু, খেলা হবে…। এই মাস থেকে শুরু, খেলা হবে…। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করতেছে। ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে আবার লাল কার্ড। খেলা নিয়ে ফাউল করা চলবে না।

‘খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এটা কি হাছা না মিছা? এতদিন কই ছিল? খালেদা জিয়া বছরের পর বছর জেলে তার জন্য একটা আন্দোলনও করতে পারলো না ফখরুল। এখন খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না বিএনপি। খালেদা জিয়া ছাড়া ইলেকশনের না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? গত ডিসেম্বর আন্দোলন গরুর হাটে আর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। নির্বাচনী দেশের জনগণ আর কিছুই চায় না।’

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ওপর বারবার হামলা হলেও বিএনপির ওপরে হামলার কোনও নজির নেই। কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না। আওয়ামী লীগ হত্যার ষড়যন্ত্র পছন্দ করে না, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হয়। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম।

‘শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই, তাই জনগণকে শেখ হাসিনার ওপর আস্থা রাখতে হবে। বিএনপি আন্দোলনের হেরে গেছে, নির্বাচনে হেরে যাবে।’

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতির পরোয়া করে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নিষেধাজ্ঞার হুমকি-ধমকি শেষ, তাই ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে।

Previous Post

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

Next Post

শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ

Next Post

শ্বশুরকে হত্যার পর লাশ টুকরো করার জবানবন্দি দিলো পুত্রবধূ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.