• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়

admin by admin
October 7, 2023
in খেলাধুলা, জাতীয়, ফোকাস, লিড
0

ঠিক এমন একটা শুরুই তো চেয়েছিল বাংলাদেশ! বল হাতে প্রতিপক্ষকে চেপে ধরা। ব্যাট হাতে বীরদর্পে সেই লক্ষ্য ছাপিয়ে যাওয়া। মাঠের বাইরের সব বিতর্ক থামাতে প্রয়োজন ছিল দুর্দান্ত এক জয়ের। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নযাত্রাটা ঠিক তেমনভাবেই শুরু হলো। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো হিমালয়ের কোলঘেঁষা ধর্মশালাও আপন করে নিয়েছে বাংলাদেশকে। অনবদ্য ক্রিকেটশৈলীতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ছয় উইকেটের জয়ে লাল-সবুজের আত্মবিশ্বাসের পালে লেগেছে দুরন্ত হাওয়া।

ভারতের ধর্মশালায় দুদলের ছিল এটি প্রথম ম্যাচ। শুরুর মিশনে সফল বাংলাদেশ। দারুণ বোলিংয়ে আগে ব্যাট করতে নামা আফগানিস্তানকে পুরো ওভার খেলতে দেয়নি বাংলাদেশ। মাত্র ৩৭.২ ওভার ব্যাট করে আফগানিস্তান থেমে যায় ১৫৬ রানে। জবাব দিতে নেমে বাংলাদেশ সময় নিয়েছে ৩৪.৪ওভার। ছোট লক্ষ্য তাড়ায় ১৫৮ রান করে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

মেঘ-পাহাড়ের ভেন্যুতে বোলাররা সুবিধা লুফে নিতে পারেন। সেই কথা ভেবে বাংলাদেশ অধিনায়ক সাকিব টস জিতে বোলিং নিতে ভুল করলেন না। কিন্তু শুরুতে আফগানদের ব্যাটিং ভড়কে দিয়েছিল বাংলাদেশকে। ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের রানের গতি দেখে মনে হয়েছিল রান ছাড়াবে পাহাড় সমান। প্রথম আট ওভারে উল্টো বাংলাদেশের ওপর চড়াও হন আফগান ওপেনাররা।

কিন্তু দলের বিপদে সাকিব কি আর বসে থাকেন? পেসাররা যখন হতাশা দেখছিলেন তখনই ত্রাতা হয়ে উঠলেন অধিনায়ক। তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ফেরালেন কক্ষপথে। সেই সঙ্গে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণি ও শেষে তাসকিন, মুস্তাফিজ, শরিফুলদের ক্যামিওতে আফগানদের দেড়শতে আটকে দেয় বাংলাদেশ।

বাকি গল্প লিখলেন ব্যাটাররা। লক্ষ্য ছিল মাত্র ১৫৭ রানের। যা তাড়ায় বরাবরের মতো হতাশ করেন ওপেনাররা। ইনিসের সপ্তম ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। শুরুতে রানআউটে আটকা পড়েন তানজিদ তামিম। দ্রুত রান নিতে গিয়ে নাজিবউল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে আউট হন তিনি। ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি, ৫ রান করেন তামিম।

এরপর লিটন দাস মূলত ফজল হক ফারুকির বলে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং মেলাতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল আঘাত হাতে স্টাম্পে। ১৮ বলে ১৩ রান করেন ফেরেন তিনি, ২৭ ওভারে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট।

শুরুর ধাক্কা সামাল দিয়ে জুটি বাধেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। যদিও বেশ কবার ক্যাচ তুলে দেন। তবে, আফগান ফিল্ডাররা তা মিস করে জীবন দেন দুজনকে। এই জুটিই পড়ে হয়ে উঠে আফগানদের মাথাব্যথার কারণ। ১২৯ বলে ৯৭ রানের এই জুটিতেই জয়ের পথ লিখে ফেলে বাংলাদেশ।

বল হাতে দারুণ করা মিরাজ ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। ওয়ানডাউনে নেমে বাংলাদেশের কাজটা সহজ করে দেন এই অলরাউন্ডার। উইকেটে থিতু হয়ে ৫৮ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি খেলেন ৭৩ বলে ৫৭ রানের ইনিংস। তাঁর সঙ্গে ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি করা শান্ত খেলেন ৮৩ বলে ৫৯ রানের ইনিংস। শেষ দিকে সাকিব করেন ১৪ রান। দুই বিভাগের দাপটে ৯২ বল হাতে রেখেই বাংলাদেশ তুলে নিয়ে স্বস্তির জয়।

এর আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন গুরবাজ। ওপেনিংয়ে নামা এই ব্যাটারের ইনিংস সাজানো ছিল ৬২ বলে চার বাউন্ডারি ও এক ছক্কা দিয়ে। বাকিদের কেউ ইনিংস বড় করতে পারেননি। আরেক ওপেনার জাদরান করেন ২৫ বলে ২২ রান। সমান ২২ রান আসে ওমরজাইয়ের ব্যাট থেকে। বাকিরা পাত্তা পানি বাংলাদেশের বোলারদের সামনে।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন সাকিব ও মিরাজ। সাকিব ৩০ রানে তিনটি এবং মিরাজ ২৫ রানে নেন তিন উইকেট। শরিফুল নেন দুই উইকেট। তাসকিন ও মুস্তাফিজ পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান : ৩৭.২ ওভারে ১৫৬/১০ (গুরবাজ ৪৭, জাদরান ২২, রহমত ১৮, শহীদি ১৮, নাজিবুল্লাহ ৫, নবী ৬, ওমর ২২, রশিদ ৯, মুজিব ১, নাভিন ০, ফারুকি ০*; তাসকিন ৬-০-৩২-১, শরিফুল ৬.২-১-৩৪-২, মুস্তাফিজ ৭-১-২৮-১, সাকিব ৮-০-৩০-৩, মিরাজ ৯-৩-২৫-৩, মাহমুদউল্লাহ ১-০-৭-০)

বাংলাদেশ : ৩৪.৪ ওভারে ১৫৮/৪ (তামিম ৫, লিটন ১৩, মিরাজ ৫৭, শান্ত ৫৯*, সাকিব ১৪, মুশফিক ২* ; ফারুকি ৫-০-১৯-১, মুজিব ৭-০-৩০-০, নবীন ৫.৪-০-৩১-১, রশিদ ৯-০-৪৮-০, নবী ৬-১-১৮-০, ওমরযাই ২-০-৯-১)

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

Previous Post

আমরা জেলে যেতে প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যাবো না : কৃষিমন্ত্রী

Next Post

ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে

Next Post

ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.