• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

admin by admin
October 19, 2023
in জাতীয়, ফোকাস, লিড
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও বিশ্বের সবখানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ অনুষ্ঠান হয়।

সরকার প্রধান বলেন, ‘দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি। গ্যাস, বিদ্যুৎ জ্বালানি খাতে পৃথিবীর কোনো দেশ ভর্তুকি দেয় না। কিন্তু আমরা দিচ্ছি।’

দেশবাসীর কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি দেশের জন্য কী করেছে? ধ্বংস ছাড়া দেশবাসীকে কিছু দিতে পেরেছে কি? আমরা উন্নয়ন করি আর বিএনপি তা ধ্বংস করে। অথচ আমরা দেশের উন্নয়ন করে চলেছি।’

বিএনপির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনেক কথা বলে। তারা আমাদের ক্ষমতা থেকে হটিয়ে দিতে প্রতিদিন আন্দোলন করছে। তারা আন্দোলন করতে থাকুক।’

ডিজিটাল উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে অনেকগুলো টিভি চ্যানেল চলেছে। এগুলো কে দিয়েছে? আমরা দিয়েছি। এই যে সবার হাতেহাতে মোবাইল ফোন, এগুলোও কে দিয়েছে? এই আমি দিয়েছি।’

দেশের উন্নয়নে নেওয়া সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমি আমার মা-বাবাসহ আত্মীয় পরিজনকে হারিয়েছি। ঘাতকরা নির্মমভাবে তাদের হত্যা করে। আমি ও আমার ছোট বোন বিদেশে থাকায় বেঁচে যাই। আমার আর হারানোর কিছু নেই। আমি চাই—এ দেশটা উন্নত হোক। আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’

Previous Post

হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে : বাইডেন

Next Post

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : চলছে উদ্ধার অভিযান, মিলেছে ১৮ মরদেহ

Next Post

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : চলছে উদ্ধার অভিযান, মিলেছে ১৮ মরদেহ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.