• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মুক্তি পেয়ে নৌকায় উঠলেন শাহজাহান ওমর

admin by admin
November 30, 2023
in ফোকাস, বাংলাদেশ, রাজনীতি, লিড
0

মুক্তি পেয়ে নৌকায় উঠলেন শাহজাহান ওমর।
বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে তার চলা সম্ভব না হওয়ার কারণে দলটির রাজনীতি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না। এবার যাওয়ার উচিত ছিল। নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্র বলে কিছু আছে নাকি। আমি যখন একটা বেস্ট পার্টির প্রতীক পেয়েছি, তাহলে স্বতন্ত্র কেন নির্বাচন করবো?

সাবেক এই আইন প্রতিমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় বুধবার (২৯ নভেম্বর) জামিন পেয়ে মুক্ত হয়েছেন।

জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের আগের দিন ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের পাশে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক মামলাটি দায়ের করেন। ওইদিন মধ্যরাতে রাজধানীর বনশ্রী থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Previous Post

বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ করা যেতে পারে : সিইসি

Next Post

জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

Next Post

জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.