• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিকে গড়ে উঠছে একের পর এক বানিজ্যিক প্রতিষ্ঠান

admin by admin
December 14, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, লিড, সারাদেশ
0

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকাটি হারিয়ে ফেলছে তার আবাসিক সৌন্দর্য । সরেজমিনে দেখা যায়, এই আবাসিকের প্রতিটি বাড়িই পরিণত হচ্ছে একেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে। প্রতিদিনই একটা না একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। ভবনের নিচতলার পার্কিংয়ের জায়গাও যেন এ থেকে বাদ যাচ্ছেনা।

আবাসিকে কোন বানিজ্যিক স্থাপনা না করার বিধান থাকলেও এই এলাকায় গড়ে উঠছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক, হসপিটাল, অর্ধশত ডায়গনস্টিক সেন্টার, কমিউনিটি সেন্টার, ব্যাংক, স্কুল, মুদিমনিহারি দোকান, লন্ড্রি, সেলুন, রেস্তোরাঁ, এটিএম বুথসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান। এতে আবাসিকের বসবাসরত মানুষেরা পড়েছেন বিপাকে। কারন পাঁচলাইশ আবাসিক এলাকা হলেও এখানে সারাক্ষণ ভীড় করে পুরো জেলা থেকে আগত রোগী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আবসিক ফ্ল্যাটে বসবাসরত পরিবারের বাসিন্দারা জানান তাদের নিরাপত্তাহীনতার কথা।

গত ২০১৫ সালের ৮ জুনের মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকায় কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকতে পারবে না। অথচ সে আইনের কোনরকম তোয়াক্কা না করে প্রতিনিয়তই বেড়ে চলেছে পাঁচলাইশ আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসার মালিক প্রশ্ন করে বলেন, একটি আবাসিক এলাকায় একের পর এক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পায় কি করে, সিডিএ তাদেরকে অনুমোদন দেয় কি করে, গণপূর্ত এই আবাসিকে তাদের অবস্থানকে কিভাবে মেনে নিচ্ছে, স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা? নাকি তারা মালিক থেকে কৌশলে ভাড়া নিয়ে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান গড়ে তুলছে। এলাকাটি এখন নিরাপত্তা হুমকির দিকে যাচ্ছে। এই এলাকার শিশুদের জীবনমান সংকীর্ন হয়ে উঠছে। তারা খেলতে পারছেনা। প্রাণভরে হাটতে পারছেনা।

পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির মতে, এই এলাকার অধিকাংশ বাণিজ্যিক কার্যক্রম চলছে অবৈধভাবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর গাফিলতি রয়েছে। এখানে বানিজ্যিক প্রতিষ্ঠান না হওয়ার জন্য বার বার সতর্ক করা হলেও কেউ যেন শুনছেনা তাদের কথা।

২০১৩-২০১৫ সালের শেষের দিকে নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জসহ কয়েকটি আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বৈদ্যুতিক শর্টসার্কিট, গুদাম ও হাসপাতালের যন্ত্র থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবাসিক এলাকা থেকে বাণিজ্যক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

একাধিক নোটিশ পেয়েও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে না নেয়ায় ২০১৫ সালের শেষের দিকে কয়েকটি আবাসিক এলাকায় অভিযানও চালায় সিডিএ। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে ২০১৬ সালের পর থেকে এ পর্যন্ত কোনো অভিযান চালায়নি সিডিএ।

এটা ঠিক যে, আবাসিক এলাকায় কিছু বাণিজ্যিক চাহিদাও থাকে। এজন্য পরিকল্পনার সময় আবাসিক, বাণিজ্যিক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি জোন আলাদা করা হয়, যাতে অন্য কোনো কিছু আবাসিক এলাকার বৈশিষ্ট্য নষ্ট না করে। কিন্তু নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় নির্বিচারে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠে।

পাঁচলাইশ আবাসিকের আরেক বাসিন্দা আলি হোসেন বলেন, আবাসিক এলাকার পরিবেশ সাধারণত অনেকটা নিরিবিলি ও নিরাপদ থাকে। সিডিএ এখানে সবকিছু প্রয়োজন অনুযায়ী অনুমোদন দিয়ে থাকে। যেমন-শিক্ষা প্রতিষ্ঠান কয়টি থাকবে, বাণিজ্যিক প্রতিষ্ঠান কয়টি এবং কী কী তা নির্ধারিত থাকবে। অনুমোদনের বাইরে গিয়ে নতুন কোন বাণিজ্যিক বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ নেই। তিনি আরো বলেন, আমরা দেখছি আবাসিক এলাকায় অনুমোদনের বাইরে অনেকে বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসবের ফলে যাতায়াত ব্যবস্থা ও শিশু-কিশোরদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। এছাড়াও, অপরিকল্পিতভাবে আবাসিকে বিভিন্ন স্থাপনা গড়ে উঠায় আবাসিকের পরিবেশ নষ্ট হচ্ছে।

পাঁচলাইশ আবাসিক এলাকার কল্যান সমিতির পক্ষ থেকে পুরো এলাকাজুড়ে বানিজ্যিক স্থাপনা ও প্রতিষ্ঠান না করার জন্য ব্যানার টাঙ্গিয়ে সতর্কবার্তা দিলেও মানছেনা এই সতর্কবার্তা। জানা যায়, খুব শীঘ্রই এপিকের নতুন একটা হসপিটাল ও মেডিকেয়ার হাসপাতাল সেন্টার উদ্ভোধন হবে। এ নিয়ে এলাকার জনমনে চলছে চরম উত্তেজনা।

এই বিষয়ে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামশ বলেন, এই এলাকাটিতো আবাসিক এলাকা হিসাবে অনুমোদন পেয়েছে। সেখানে যদি বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠে তাহলে সেখানকার সমিতি ব্যবস্থা নিবে। আমাদের কাছেও অভিযোগ দিবে। আমরাতো তাদের থেকে কোন অভিযোগ পাচ্ছিনা। অভিযোগ না পেলে ব্যবস্থা কিভাবে নিবো।

Previous Post

বিরোধীদলের আন্দোলনে নির্বাচনে বিঘ্ন ঘটবে না : ইসি আলমগীর

Next Post

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Next Post

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.