• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আপিলে ‘বৈধতা’ হারালেন পাঁচ প্রার্থী

admin by admin
December 15, 2023
in জাতীয়, ফোকাস, লিড, সারাদেশ
0

বাংলাদেশের সংসদ নির্বাচনের যেকোনো সময়ের তুলনায় রিটার্নিং কর্মকর্তা কতৃক বৈধ হওয়া প্রর্থীর বিরুদ্ধে এবার বেশি আবেদন পড়েছিল। রিটার্নিং কর্মকর্তার বৈধতা দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ৩৫ প্রার্থীর প্রার্থিতা বাতিলে আবেদন হয়। আবেদনের প্রেক্ষিতে সেই বৈধতা হারালেন পাঁচজন। আপিল শুনানিতে তাদের মনোনয়ন বাতিল করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

ইসির তথ্যমতে, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য আট শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৩৫টিই ছিল বৈধ প্রার্থীর বিরুদ্ধে।

আপিল শুনানি শেষে বৈধ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। দুটি আবেদন খারিজ করা হয়েছে। নামঞ্জুর করা হয়েছে ২৮টি আবেদন। তবে, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন প্রার্থীরা।

আবেদনের প্রেক্ষিতে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে—বরিশাল-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী সাদিক আব্দুল্লাহ, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক (বাবুল)।

এ বিষয়ে ইসি সচিব জাহাংগীর বলেন, ‘এ বছর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩৫টি আপিল হয়েছিল। আর বাতিল আদেশের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি। মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল। মনোনয়নপত্র বাতিল আদেশের মধ্যে ২৮০টি আপিল আবেদন নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। আর রিটার্নিং অফিসারের বৈধ আদেশের বিরুদ্ধে যে ৩৫টি আপিল দায়ের হয়েছিল, তার মধ্যে পাঁচটি আপিল আবেদন মঞ্জুর হয়েছে। দুটি খারিজ ও ২৮টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।’

Previous Post

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Next Post

মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী

Next Post

মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.