• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের

admin by admin
January 27, 2024
in অপরাধ, আন্তর্জাতিক, ফোকাস, লিড
0

ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ রায় দিয়েছে।
আদালত বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গণহত্যা চালাবে না। গণহত্যা প্রতিরোধে কী করা হয়েছে সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে আদালতকে প্রতিবেদন দিতে হবে।

গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- দক্ষিণ আফ্রিকার এমন অভিযোগের ওপর শুনানি শেষে শুক্রবার আদালত অন্তর্বর্তীকালীন রায় দেয়।
দুই সপ্তাহ আগে ওই মামলা দায়েরের পর হেগের এই আদালত দুই দেশেরই বক্তব্য শুনেছিল। দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে, গাজায় প্রাণহানি ঠেকাতে জরুরি ব্যবস্থা হিসেবে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের নির্দেশনা চেয়েছিল আদালতের কাছে। তবে আদালত, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা শেষ পর্যন্ত দেয়নি।

আদালতের সভাপতি বিচারক ডনোগু বলেছেন, আদালত নোট করেছে যে ইসরায়েল পরিচালিত সামরিক অভিযানের ফলে বিপুল সংখ্যক মৃত্যু ও আহত হয়েছে, সেইসাথে ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংস হয়েছে, জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করা ‘অমানবিক ভাষা’ ইস্যুতে আইসিজে সভাপতি বলেছেন, আদালত ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের দেওয়া বেশ কয়েকটি বিবৃতি নোট করেছে। বিশেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের গাজাকে ‘সম্পূর্ণ অবরোধ’ করার আদেশ দেওয়ার এবং ইসরায়েলি সেনারা ‘মানব প্রাণীদের’ বিরুদ্ধে লড়াই করছে বলে যে বিবৃতি দিয়েছেন সেদিনে দৃষ্টি আকর্ষণ করেন বিচারক ডনোগু।

Previous Post

প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি ও কিরগিজস্তানের শু‌ভেচ্ছা

Next Post

উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে,অন্য কোনো সরকার পারেনি: সমাজকল্যাণমন্ত্রী

Next Post

উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে,অন্য কোনো সরকার পারেনি: সমাজকল্যাণমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.