• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

হাছান ও অজিত দোভালের মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা

admin by admin
February 7, 2024
in লিড
0

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সকালে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে তার অফিসে বৈঠক করেছেন। হাছান বর্তমানে তিন দিনের এক সরকারি সফরে ভারতের রাজধানীতে অবস্থান করছেন। এক ঘণ্টার বৈঠকে তারা শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক থেকে বেরিয়ে আসার পর ডা. হাছান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময়ও এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মন্ত্রী বলেন, উভয় পক্ষ একমত হয়েছে যে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা শান্তি ও উন্নয়নের পূর্বশর্ত এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে।

গত কয়েক বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্জিত উন্নয়নের গতি অব্যাহত রাখতে নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। রোহিঙ্গা ইস্যু সম্পর্কে হাছান বলেন, তিনি রোহিঙ্গা ইস্যুটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে ভারতের সমর্থন চেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের বিরাজমান পরিস্থিতিতে এ অঞ্চলের শান্তি নিশ্চিত করতে তারা কীভাবে একসঙ্গে কাজ করবে- সে বিষয়েও দুইপক্ষ আলোচনা করেছে।

পরে রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী।
গতকাল রাতেই নয়াদিল্লি পৌঁছেছেন হাছান। বাংলাদেশে নতুন সরকারের শপথ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। তিনি আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় উভয় নেতা ‘দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের সম্পৃক্ততার জন্য এজেন্ডা নির্ধারণ করবেন’ বলে আশা করা হচ্ছে।
সফরকালে, পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, হাসান বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে (ভিআইএফ) ‘গত দশকে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে একটি বিশেষ বক্তৃতা দেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া (এফসিসি, সাউথ এশিয়া)-তে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক টুডে’ বিষয়ে আরেকটি বক্তৃতা দেবেন।
শুক্রবার নয়াদিল্লি ছাড়বেন কলকাতার উদ্দেশে।

Previous Post

খুলশীতে ১৪ শত ঘনফুট কাঠসহ ২ কাভার্ডভ্যান আটক

Next Post

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই : ওবায়দুল কাদের

Next Post

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই : ওবায়দুল কাদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.