• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মরমীবাদ বাংলা সংস্কৃতির ভীত রচনা করেছে

admin by admin
February 10, 2024
in চট্টগ্রাম প্রতিদিন
0

মরমীবাদ বাংলা সংস্কৃতির ভীত রচনা করেছে বলে মন্তব্য করেছেন আজকের মরমী উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম।
তিনি বলেন,আজকে আমাদের সমাজ চরম নৈতিকতার অবক্ষয়ে চলে গেছে। মানুষের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও আস্থা নেই। মানুষের নীতি- নৈতিকতা,সততাও আস্তে আস্তে শেষপ্রান্তে চলে আসছে। অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দর্শন নিয়ে দেশ স্বাধীন করেছেন তাঁর সেই দর্শনের সাথে মরমী সাধকদের দর্শনের অদ্ভুত মিল পাই। সেই দর্শন আমরা ধরে রাখতে পারি নাই। আসুন সমাজ পরিবর্তনে মরমী সাধকদের মহান বাণী ও দর্শনকে ধারণ করে আমরা প্রকৃত মানবতাবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেদের ও নতুন প্রজন্মকে গড়ে তুলি।

শনিবার বিকালে চসিক আয়োজিত অমর একুশে বই মেলা মঞ্চে মরমী উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় প্রখ্যাত নৃ-গবেষক ড.শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মরমী গবেষক ড.সেলিম জাহাঙ্গীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক ড.আজাদ বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড.নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। সাংস্কৃতিক অনুষ্ঠানে মরমী গান পরিবেশন করেন সুফি ইছা মরমী সংসদ, বাউল মোজাহেরুল ইসলাম, চ্যানেল আই শিল্পী উম্মে কাউছার নিঝুম, হারুন কাউয়াল।

আগামীকাল রবিবার বিকাল ৫টায় অমর একুশে বই মেলা মঞ্চে রবীন্দ্র উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন একুশে পদক প্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

Previous Post

২১ বছর ক্ষমতা বন্দী ছিল ক্যান্টনমেন্টে : শেখ হাসিনা

Next Post

প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প বিশ্বে আজ নজিরবিহীন : চট্টগ্রাম জেলা প্রশাসক

Next Post

প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প বিশ্বে আজ নজিরবিহীন : চট্টগ্রাম জেলা প্রশাসক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.