• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আরব আমিরাত প্রবাসীদের সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

admin by admin
September 20, 2022
in আন্তর্জাতিক
0

বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমে মুনিরুছ সালেহীন। বর্তমানে যেসব সমস্যাগুলো রেমিট্যান্স প্রবৃদ্ধিতে বাধাগ্রস্ত করছে সেগুলো দূর করতেও সরকারের সদিচ্ছা রয়েছে বলে জানান তিনি।

রোববার ( ১৮ সেপ্টেম্বর) রাতে দেশটির আজমান প্রদেশে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে রেমিট্যান্স প্রবৃদ্ধি সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির সিআইপি।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও আজমান এর যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, আবুল কালাম সিআইপি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, “যে পরিমাণ রেমিটেন্স বৈধপথে আসে তার সমপরিমাণ আসে অবৈধ পথে। সরকারের উন্নয়নের জন্য রেমিট্যান্স ফ্লো ধরে রাখতে হবে, রিজার্ভ বাড়াতে হবে। আমরা এসেছি এদেশে আমাদের যে দশ লাখ প্রবাসী আছেন, আপনাদের কথা শুনতে, সমস্যা কোথায় তা চিহ্নিত করতে। হুন্ডি ব্যবসা যারা করছে, হুন্ডির সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে।”

বক্তারা বলেন প্রবাসীদের সচেতন করার জন্য এ ধরণের অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। সিংহভাগ প্রবাসী শ্রমিক যেখানে থাকেন সেই শিল্প এলাকাগুলোতে, মাজরায় কৃষি শ্রমিকদের রেমিট্যান্স কীভাবে সংগ্রহ ও বাংলাদেশ প্রান্তে সহজে পৌঁছানো যায় তার উদ্যোগ নিতে হবে।”

প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে চার হতে পাঁচ শতাংশ করা, প্রবাসীদের পৃথক পেনশন স্কিম এর আওতায় আনা ও জনতা ব্যাংকের প্রতিটি শাখায় শুক্রবার বিশেষ ব্যবস্থায় সান্ধ্যকালীন রেমিট্যান্স সেবা দেওয়ার দাবি জানান তিনি।

Previous Post

ক্যাম্পাসে ময়লার স্তুপ রেখে জবিতে শেষ হলো ‘ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন’

Next Post

বশেমুরবিপ্রবি’র প্রথম উপাচার্য জবির অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন

Next Post

বশেমুরবিপ্রবি'র প্রথম উপাচার্য জবির অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.